নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট
বাগেরহাটের কচুয়ায় যাত্রীবাহী বাসের চাপায় গোলাম রসুল নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার সকালে বাগেরহাট–পিরোজপুর মহাসড়কের সাইনবোর্ড এলাকায় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা বলেশ্বর পরিবহনের একটি বাস চাপা দিলে ঘটনাস্থলেই গোলাম রসুল মারা যায়।মোটরসাইকেলকে চাপা দেওয়া বাসের চালক-সহযোগী পালিয়ে গেলেও বাসটি আটক করেছে পুলিশ।নিহতের মরদেহ উদ্ধর করে বাগেরহাট জেলা হাসপাতাল মর্গে পাঠিয়েছে বলে জানিয়েছেন কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহসিন মহসিন আলী।
নিহত গোলাম রসুল কচুয়া উপজেলার দোবাড়িয়া গ্রামের মালেক তালুকদারের ছেলে। গোলাম রসুল সকালে বাড়ি থেকে বের হয়ে মোড়েলগঞ্জ উপজেলার জিলবুনিয়া মাদ্রাসায় মোটরসাইকেল যোগে কর্মস্থলে যাচ্ছিলেন। পথিমধ্যে সাইনবোর্ড মোড়ে পৌঁছালে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা বলেশ্বর পরিবহনের একটি বাস তাকে চাপা দেয়।
কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মহসিন মহসিন আলী বলেন, খবর পেয়ে বাসটিকে আটক করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য বাগেরহাট জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
Dhaka
,
Sunday, 1 November 2026
বিজ্ঞপ্তিঃ
পিসি কলেজে জাতীয় ছাত্রশক্তির উন্মুক্ত বইঘর উদ্বোধন
শিশুদের পড়িয়ে, হাটে বড়ই বিক্রি করে এসএসসিতে এ প্লাস পেল দুর্জয়
মোরেলগঞ্জে জুলাই অভ্যুত্থান দিবসকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে বিদ্যালয় তালা ঝুলিয়ে রেখেছেন স্কুল কর্তৃপক্ষ,
বাগেরহাটে বৃত্তি পরীক্ষা হল সুপারদের প্রশিক্ষণ
মাত্র ৬ মাসে ৩০ পারা কোরআনের হাফেজ ১১ বছরের মাহমুদ
শিরোনাম :
বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত
দেশের স্বার্থ ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস করা হবে না —–ডা. শফিকুর রহমান
জায়গার সংকট, আগাছা-জঙ্গলে বেহাল বাগেরহাটের বড় কবরস্থান, দাফনেও ভোগান্তি
বাগেরহাট পৌর যুবদলের আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা
৩০ অক্টোবর থেকে দুবলার চরে শুঁটকি উৎসব, জীবিকার সন্ধানে সাগরে নামছেন হাজারো জেলে
বাগেরহাটে নাগরিক ফোরামের ত্রৈমাসিক সভা ও কার্যক্রম মূল্যায়নর কর্মশালা অনুষ্ঠিত
৩১ অক্টোবর ১১ দলীয় ঐক্যের লংমার্চ, বাগেরহাটে কাটাখালীতে পথসভা
পল্টন ট্র্যাজেডিতে শহীদদের স্মরণে বাগেরহাটে জামায়াতের বিক্ষোভ মিছিল
বাগেরহাটে বাংলালিংক কর্মীকে কুপিয়ে লক্ষাধিক টাকা ছিনতাই
যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে বাগেরহাটে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ
বাসের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত
বাগেরহাটে যাত্রীবাহী বাসের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত
-
Reporter Name - আপডেট টাইম : 06:18:07 pm, Friday, 19 April 2024
- 310 বার
Tag :
মোটরসাইকেল আরোহী নিহত
জনপ্রিয় সংবাদ










