বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটের মোড়েলগঞ্জে এক ব্যবসায়ীর দোকানের তালা ভেঙ্গে অবৈধভাবে চাঁদা দাবী, দোকান ভাংচুর ও ৫০ লক্ষ টাকার মালামাল লুটের অভিযোগ পাওয়া গেছে।ঘটনাটি ঘটেছে বাগেরহাটের মোড়েলগঞ্জ পুরাতন মাছুয়া বাজারের সামনে কর্মকার পট্টি ব্রীজের পূর্বপার্শ্বে এক টিন ব্যবসায়ীর। এ ঘটনায় ভুক্তভোগী মোঃ সোয়াইব শেখ বাদি হয়ে মোড়েলগঞ্জ থানায় অভিযোগ করেছেন। মোঃসোয়াইব শেখ মোড়েলগঞ্জ উপজেলার পশ্চিম সারলিয়া গ্রামের রুস্তুম আলী শেখের ছেলে।মোঃ সোয়াইব শেখ অভিযোগে জানান, মোড়েলগঞ্জ পুরাতন মাছুয়া বাজারের
সামনে কর্মকার পট্টি ব্রীজের পূর্বপার্শ্বে রিনু আক্তারের নিকট চুক্তিপত্রের
মাধ্যমে দোকানঘর ভাড়া নিয়ে দীর্ঘদিন যাবত টিনের ব্যবসা করে আসছি।
দোকান ঘরের জায়গার মালিক রিনু আক্তার ও তার পরিবারের লোকদের সাথে জমিজমা সংক্রান্ত বিরোধ চলছিল। এর জের ধরে মোড়েলগঞ্জ উপজেলার মোঃ রুবেল হাওলাদার (৩৫), ইদ্রিস হাওলাদার (৫০), রফিকুল ইসলাম বাচ্চু (৫০), সোহাগ হাওলাদার (৪০),
এম ওহাব (৫২), মোঃ দুলাল শিকদার (৫৫) আমার ব্যবসা প্রতিষ্ঠানে একাধিকবার ক্ষতি সাধন করে এবং বিভিন্ন সময় হুমকি ধামকি প্রদান করে। তারা গত ২৬ মার্চ বে-আইনী ভাবে আমার দোকানে প্রবেশ করে ও ভয়ভিতি প্রদর্শন করে জোর পূর্বক আমার নিকট থেকে ব্যাংক ষ্ট্যাম্প ও চেকের পাতায় সই কয়ে নেয় এবং দোকানে তালা লাগিয়ে দেয়। আদালত থেকে আমার দোকান ঘর চালু রাখার আদেশ প্রদান করেন। কিন্তু তারা আদালতের আদেশ অম্যান্য করে গত ১৪ এপ্রিল সকাল ১০টায় পূর্ব পরিকল্পিতভাবে সংঘবদ্ধ হয়ে আমার দোকানের তালা ভেঙ্গে দোকনঘর
ভাংচুর করে এবং দোকানে থাকা ৫০০ বান টিন লুট করে নিয়ে যায়। যার
আনুমানিক মূল্য প্রায় ৫০ লক্ষ টাকা।মোঃ সোয়াইব শেখ আরো বলেন, আমি বিভিন্ন ব্যাংক ও এনজিও থেকে ঋণ নিয়ে ব্যবসা পরিচালনা করে আসছিলাম। বিবাদীগনের কারনে আমি ব্যবসায়িক ভাবে চরম ক্ষতির সম্মুখিন হয়েছি এবং এখন চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। তিনি দোকান ঘর ও মালামাল উদ্ধারের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
এ বিষযে মোড়েলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মাদ সামসুদ্দীন বলেন, এ বিষয়ে অভিযোগ পেয়েছি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিরোধের জের ধরে এ ধরনের ঘটনা ঘটেছে। পরবর্তী আইনগত অবস্থা প্রকৃয়াধীন বলে জানান তিনি।
Dhaka
,
Sunday, 13 September 2026
বিজ্ঞপ্তিঃ
শিশুদের পড়িয়ে, হাটে বড়ই বিক্রি করে এসএসসিতে এ প্লাস পেল দুর্জয়
মোরেলগঞ্জে জুলাই অভ্যুত্থান দিবসকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে বিদ্যালয় তালা ঝুলিয়ে রেখেছেন স্কুল কর্তৃপক্ষ,
বাগেরহাটে বৃত্তি পরীক্ষা হল সুপারদের প্রশিক্ষণ
মাত্র ৬ মাসে ৩০ পারা কোরআনের হাফেজ ১১ বছরের মাহমুদ
প্রান্তিক অঞ্চলের মানুষের দ্বারপ্রান্তে শিক্ষা পৌঁছে দিতে বাউবি প্রতিশ্রুতিবদ্ধ” উপাচার্য ড. এ বি এম ওবায়দুল ইসলাম
শিরোনাম :
তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু
কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয়
ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।।
তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি
মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা
বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ
মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ
কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি
বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা
বাগেরহাটে IELTS ও জাপানি ভাষা শিক্ষা নিয়ে সেমিনার
দোকান ভাংচুর ও ৫০ লক্ষ টাকার মালামাল লুটের অভিযোগ
বাগেরহাটে তালা ভেঙ্গে দোকান ভাংচুর ও ৫০ লক্ষ টাকার মালামাল লুটের অভিযোগ
-
Reporter Name - আপডেট টাইম : 01:10:28 pm, Saturday, 20 April 2024
- 195 বার
Tag :
মালামাল লুট
জনপ্রিয় সংবাদ



















