চিতলমারী প্রতিনিধি
নিজের পাতা ফাঁদে প্রাণ গেল কৃষকের। ওই কৃষক ক্ষেতের ধান নষ্ট করায় জমিতে ইঁদুর মারা জন্য বৈদ্যতিক ফাঁদ পেতেছিলেন। রোববার (২১ এপ্রিল) সকালে পুলিশ তাঁর মরদেহ ময়না তদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালে প্রেরণ করেছেন। আর ঘটনাটি ঘটেছে বাগেরহাটের চিতলমারী উপজেলার শ্রীরামপুর বিলে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ইকরাম হোসেন জানান, ১৫ থেকে ২০ বছর আগে উপজেলার শ্রীরামপুর (বারাশিয়া-গজালিয়া খালের) বিলের ভিতর জনৈক মাহাবুবুর রহমানের জমি নগদ জমায় (লিজ) নিয়ে বাগেরহাটের বড় সিংগা গ্রামের আফতাব নকিবের ছেলে আতিয়ার নকিব (৬৫) মাছ ও ধান চাষাবাদ করে আসছিলেন। সেখানে ঘেরের পাড়ে তিনি সপরিবারে বসবাস করতেন। ঘেরের মধ্যে তিনি চলতি মৌসুমে বেরো ধানের চাষ করেন। বিলের ভিতরে ইঁদুরে ধানের ক্ষতি করায় তিনি ইঁদুর মারতে বিদ্যুৎ দিয়ে ফাঁদ পাতেন। শনিবার (২০ এপ্রিল) যে কোন সময়ে তিনি অসাবধান বশত ওই ফাঁদে বিদ্যুতায়িত হয়ে মারা যান। পরে স্থানীয়রা খবর দিলে রাতে পুলিশ গিয়ে তাঁর লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
ওসি আরও জানান, রোববার সকালে আতিয়ার নকিবের মরদেহ ময়না তদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
Dhaka
,
Sunday, 13 September 2026
বিজ্ঞপ্তিঃ
শিশুদের পড়িয়ে, হাটে বড়ই বিক্রি করে এসএসসিতে এ প্লাস পেল দুর্জয়
মোরেলগঞ্জে জুলাই অভ্যুত্থান দিবসকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে বিদ্যালয় তালা ঝুলিয়ে রেখেছেন স্কুল কর্তৃপক্ষ,
বাগেরহাটে বৃত্তি পরীক্ষা হল সুপারদের প্রশিক্ষণ
মাত্র ৬ মাসে ৩০ পারা কোরআনের হাফেজ ১১ বছরের মাহমুদ
প্রান্তিক অঞ্চলের মানুষের দ্বারপ্রান্তে শিক্ষা পৌঁছে দিতে বাউবি প্রতিশ্রুতিবদ্ধ” উপাচার্য ড. এ বি এম ওবায়দুল ইসলাম
শিরোনাম :
তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু
কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয়
ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।।
তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি
মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা
বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ
মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ
কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি
বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা
বাগেরহাটে IELTS ও জাপানি ভাষা শিক্ষা নিয়ে সেমিনার
নিজের পাতা ফাঁদে প্রাণ গেল কৃষকের
নিজের পাতা ফাঁদে প্রাণ গেল কৃষকের
-
Reporter Name - আপডেট টাইম : 12:45:27 pm, Sunday, 21 April 2024
- 256 বার
Tag :
প্রাণ গেল কৃষকের
জনপ্রিয় সংবাদ




















