Dhaka , Sunday, 13 September 2026
শিরোনাম :
কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয় ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।। তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে IELTS ও জাপানি ভাষা শিক্ষা নিয়ে সেমিনার বাগেরহাট পৌরসভার সড়ক উন্নয়নে অনিয়মের অভিযোগ, পুরোনো ঠিকাদারের হাতেই একাধিক কাজ,
স্ব-পদে পুনরায় বিনা প্রতিদ্বন্দীতায় নির্বাচিত হচ্ছেন ৩ প্রার্থী

বাগেরহাটে স্ব-পদে পুনরায় বিনা প্রতিদ্বন্দীতায় নির্বাচিত হচ্ছেন ৩ প্রার্থী

  • Reporter Name
  • আপডেট টাইম : 06:40:25 pm, Monday, 22 April 2024
  • 214 বার

নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট
বাগেরহাট সদর উপজেলা পরিষদ নির্বাচনে স্ব-পদে পুনরায় বিনা প্রতিদ্বন্দীতায় নির্বাচিত হতে যাচ্ছেন বর্তমান চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানরা। একক প্রার্থী হিসেবে মঙ্গলবার (২৩ এপ্রিল) তাদের বিজয়ী ঘোষণা করে গণবিজ্ঞপ্তি জারি করা হবে বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা।রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের তথ্য অনুযায়ী, ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে গত ১৫ এপ্রিল ছিল মনোনয়নপত্র জমা দেওয়া শেষ দিন। এদিন বাগেরহাট সদর উপজেলায় চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে একজন করে  এবং ভাইস চেয়ারম্যান চার জন মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। বাছাইয়ে তাঁদের সবার প্রার্থিতা বৈধ হয়। সোমবার (২২ এপ্রিল) ছিল প্রার্থীদের মনোনয়নপত্র প্রত্যাহারের দিন। এ দিন বাগেরহাট সদর উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে একজন
ব্যাতিত বাকি ৩ প্রার্থীই মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। ফলে
চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান তিন পদেই এখন একক প্রার্থী। বিনা প্রতিদ্বন্ধিসঢ়;দ্বতায় নির্বাচিত হতে যাওয়া প্রার্থীরা হলেন,চেয়ারম্যান পদে বাগেরহাট সদর উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান ও জেলা যুবলীগের সভাপতি সরদার নাসির উদ্দিন, ভাইস চেয়ারম্যান পদে জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক ও বর্তমান ভাইস চেয়ারম্যান খান রেজাউল ইসলাম এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে বাগেরহাট পৌর আওয়ামী লীগের মহিলাবিষয়ক সম্পাদক ও বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভীন।
প্রার্থীদের মধ্যে সরদার নাসির উদ্দিন ও রিজিয়া পারভীন ২০১৯ সালের ৩১ মার্চ অনুষ্ঠিত পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনেও বিনা প্রতিদ্বন্ধিসঢ়;দ্বতায় নির্বাচিত হয়েছিলেন।জেলা নির্বাচন কর্মকর্তা ও নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা সেখ মুহাম্মদ জালাল উদ্দিন বলেন, বাগেরহাট সদরের ভাইস চেয়ারম্যান পদে চারজন প্রার্থী ছিলেন। তাদের মধ্যে তিনজন মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদেও একজন পরে প্রার্থী ছিলেন। সবাই প্রতিদ্বন্ধি ছাড়াই  নির্বাচিত হচ্ছেন। মঙ্গলবার বাগেরহাট সদর উপজেলার তিনপ্রার্থীকে বিজয়ী ঘোষণা করে গণবিজ্ঞপ্তি জারি করা হবে।এদিকে জেলার রামপাল উপজেলায় চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে জামায়াতের দুই
প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। এরা হলেন, চেয়ারম্যান পদে ইকবাল হোসেন এবং ভাইস চেয়ারম্যান পদে মোঃ আছাদুজ্জামান।
নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে বাগেরহাট সদর, কচুয়া ও রামপাল উপজেলায় ভোট গ্রহণ হবে ৮ মে। তবে সদরের সবাই বিনা প্রতিদ্বন্ধিসঢ়;দ্বতায় নির্বাচিত হওয়াতে ভোট হবে কেবল কচুয়া ও রামপাল উপজেলায়। এই দুই উপজেলায় প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ হবে ২৩ এপ্রিল। এর মধ্যে কচুয়াতে চেয়ারম্যান পদে ৪ জন, ভাইস চেয়ারম্যান পদে ২ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রতিদ্বন্ধিসঢ়;দ্বতা করছেন। আর রামপালে চেয়ারম্যান পদে ৪ জন, ভাইস চেয়ারম্যান পদে ৪ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান
পদে ২ জন প্রতিদ্বন্ধিসঢ়;দ্বতা করছেন। যাদের সকলেই আওয়ামী লীগের রাজনীতিতে যুক্ত।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

khan

জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয়

স্ব-পদে পুনরায় বিনা প্রতিদ্বন্দীতায় নির্বাচিত হচ্ছেন ৩ প্রার্থী

বাগেরহাটে স্ব-পদে পুনরায় বিনা প্রতিদ্বন্দীতায় নির্বাচিত হচ্ছেন ৩ প্রার্থী

আপডেট টাইম : 06:40:25 pm, Monday, 22 April 2024