চিতলমারী প্রতিনিধি
বাগেরহাটের চিতলমারী উপজেলার চৌদ্দহাজারী গ্রামে অগ্নিকান্ডে
আনসার-ব্যাটেলিয়ান সদস্য মোঃ মুজিবুর রহমান তালুকদারের বসত ঘর
পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার (২৯ এপ্রিল) দিবাগত রাত ১ টার
দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে নগদ টাকা, স্বর্ণালঙ্কার,
ফার্নিচার ও আসবাবপত্র পুড়ে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
তাহাজ্জুদ নামাজ পড়তে ওঠায় মুজিবুর রহমান তালুকদারের স্ত্রী মিসেস
হাওয়া খানম জীবন রক্ষা পেয়েছেন। খবর পেয়ে চিতলমারী ফায়ার সার্ভিস
এন্ড সিভিল ডিফেন্স ও গ্রামবাসি ৩ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন
নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স রান্নাঘর থেকে
আগুনের সূত্রপাতের কথা জানালেও মিসেস হাওয়া খানম রাতে রান্না
করেননি বলে জানান। আনসার-ব্যাটেলিয়ান সদস্য মোঃ মুজিবুর রহমান
তালুকদার সদর ইউনিয়নের চৌদ্দহাজারী গ্রামের মৃত নরবেজ তালুকদারের
পুত্র। তিনি আনসার-ব্যাটেলিয়ান বাহিনীতে নায়েব সুবেদার পদে
খুলনার রূপসার ইলাইপুর ক্যাম্পে কর্মরত আছেন এবং আগামী ২ মে তার
অবসরে যাওয়ার কথা রয়েছে।
মোঃ মুজিবুর রহমান তালুকদারের স্ত্রী মিসেস হাওয়া খানম বলেন, ‘রাত
১ টার দিকে তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য উঠে দেখি ঘরের পিছনে আগুন
জ্বলছে। এ সময় আমার ডাক-চিৎকারে মানুষজন ছুটে আসে এবং ৯৯৯-
এ ফোন দেয়। খবর পেয়ে চিতলমারী ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স
ও গ্রামবাসি ৩ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। কিন্তু
ততক্ষণে আগুনে পুড়ে সব শেষ। এ আগুনে পুড়ে আমাদের নগদ টাকা,
স্বর্ণালঙ্কার, ফার্নিচার ও আসবাবপত্র পুড়ে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি
হয়েছে।
চিতলমারী ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স স্টেশন কর্মকর্তা এস
এম আব্দুল অদুদ বলেন, ‘আমরা ৯৯৯ থেকে ফোন পেয়ে ঘটনা স্থলে ছুটে
যাই। দুটি ইউনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। এর আগে
এদিন দুপুরে সন্তোষপুর ইউনিয়নের সাড়েচারআনি গ্রামে তপন
মজুমদারের বাড়িতে অগ্নিকান্ডে ঘর, ধান ও খড়ের পালা পুড়ে ২ লাখ
টাকার ক্ষতি হয়েছে। খবর পেয়ে আমরা গিয়ে সেই আগুনও নিয়ন্ত্রনে
আনি।
Dhaka
,
Sunday, 13 September 2026
বিজ্ঞপ্তিঃ
শিশুদের পড়িয়ে, হাটে বড়ই বিক্রি করে এসএসসিতে এ প্লাস পেল দুর্জয়
মোরেলগঞ্জে জুলাই অভ্যুত্থান দিবসকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে বিদ্যালয় তালা ঝুলিয়ে রেখেছেন স্কুল কর্তৃপক্ষ,
বাগেরহাটে বৃত্তি পরীক্ষা হল সুপারদের প্রশিক্ষণ
মাত্র ৬ মাসে ৩০ পারা কোরআনের হাফেজ ১১ বছরের মাহমুদ
প্রান্তিক অঞ্চলের মানুষের দ্বারপ্রান্তে শিক্ষা পৌঁছে দিতে বাউবি প্রতিশ্রুতিবদ্ধ” উপাচার্য ড. এ বি এম ওবায়দুল ইসলাম
শিরোনাম :
তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু
কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয়
ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।।
তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি
মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা
বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ
মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ
কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি
বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা
বাগেরহাটে IELTS ও জাপানি ভাষা শিক্ষা নিয়ে সেমিনার
অগ্নিকান্ডে ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি
চিতলমারীতে অগ্নিকান্ডে ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি
-
Reporter Name - আপডেট টাইম : 06:04:28 pm, Tuesday, 30 April 2024
- 179 বার
Tag :
অগ্নিকান্ডে ক্ষয়ক্ষতি
জনপ্রিয় সংবাদ




















