Dhaka , Sunday, 13 September 2026
শিরোনাম :
কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয় ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।। তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে IELTS ও জাপানি ভাষা শিক্ষা নিয়ে সেমিনার বাগেরহাট পৌরসভার সড়ক উন্নয়নে অনিয়মের অভিযোগ, পুরোনো ঠিকাদারের হাতেই একাধিক কাজ,
টাকার বিনিময়ে প্রবাসীর হয়ে আদালতে গার্মেন্টস কর্মীর প্রক্সি

টাকার বিনিময়ে প্রবাসীর হয়ে আদালতে গার্মেন্টস কর্মীর প্রক্সি শেষ রক্ষা হলনা

  • Reporter Name
  • আপডেট টাইম : 06:45:17 pm, Thursday, 2 May 2024
  • 306 বার

বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটের শরণখোলায় টাকার বিনিময়ে আদালতে গার্মেন্টসকর্মীকে দিয়ে প্রক্সি দিয়েও শেষ রক্ষা হয়নি আলোচিত সৌদি প্রবাসী ফরিদ উদ্দিন মানিকের। অবশেষে আদালত তাকে কারাগারে পাঠিয়েছেন। রবিবার (২৮ এপ্রিল) আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করলে বিচারক চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট ড. মোঃ আতিকুস সামাদ জামিন না মনজুর করে কারাগারে প্রেরণের আদেশ দেন। এর একদিন আগে ২৭ এপ্রিল সৌদি থেকে বাংলাদেশে ফেরেন এই আসামী।
কারাগার থাকা ফরিদ উদ্দিন মানিক শরণখোলা উপজেলার পশ্চিম খাদা গ্রামের মৃত আব্দুস ছালাম শেখের ছেলে। ২০২৩ সালের ১৯ এপ্রিল একটি মারামারির মামলায় টাকার বিনিময়ে আসামী ফরিদ উদ্দিন মানিক সেজে আদালতে হাজিরা দেয় একই উপজেলার আল আমিন তালুকদার নামের এক গার্মেন্টসকর্মী। তখন আদালতের বিচারক ভারপ্রাপ্ত চীপ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট ড. মোঃ আতিকুস সামাদ জামিন প্রার্থনা না মনজুর করে আল আমিন তালুকদারকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। কিন্তু পরবর্তীতে প্রক্সির বিষয়টি জানাজানি হয় এবং প্রায় ৬ মাস কারা ভোগের পরে উচ্চ আদালত থেকে জামিন পায় আল আমিন তালুকদার।
মামলা সূত্রে জানাযায়, ২০২২ সালের ২১ মার্চ বেলা ১১টার দিকে প্রবাসী ফরিদ উদ্দিন মানিক ও তার লোকজন রায়েন্দা এলাকায় বাদী আব্দুস সালাম ও তার ভাইদের জমি দখল করতে আসেন। এসময় বাঁধা দিলে ফরিদ উদ্দিন মানিকের লোকজন বাদী আব্দুস সালামের লোকজনের উপর হামলা করে। পরবর্তীতে আব্দুস সালাম বাদী হয়ে শরণখোলা থানায় প্রবাসী ফরিদ উদ্দিন মানিক সহ চারজনের নাম উলে­খসহ অজ্ঞাত আরও ১০-১২ জনকে আসামী করে মামলা দায়ের করেন। এ ঘটনায় ওই বছরের ৩১ মে চারজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশীট দাখিল করে শরণখোলা থানা পুলিশ। পরবর্তীতে প্রবাসী ফরিদ উদ্দিন মানিক ছাড়া অন্য আসামীরা আদালত থেকে জামিন নেয়। কিন্তু প্রবাসী ফরিদ উদ্দিন মানিক গোপনে সৌদি আরব পাড়ি জমান।
মামলার বাদী আব্দুস সালাম বলেন, দীর্ঘদিন পরে হলেও মূল আসামী আদালতে আত্মসমর্পন করেছে। আদালত তাকে কারাগারে প্রেরণ করেছে, এজন্য আমরা খুশি।বাদী পক্ষের আইনজীবি এ্যাড. অনিমা দেবনাথ বলেন, আসামী একজন প্রতারক। তিনি প্র্রবাসে থেকে টাকার বিনিময়ে আরেকজনকে দিয়ে আদালতে হাজিরা দিয়েছিলেন। এটা অনেক বড় অন্যায়। এখন তিনি আত্মসমর্পন করেছেন। আদালত তাকে কারাগারে প্রেরণ করেছেন। আমার মক্কেল হয়ত ন্যায় বিচার পাবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

khan

জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয়

টাকার বিনিময়ে প্রবাসীর হয়ে আদালতে গার্মেন্টস কর্মীর প্রক্সি

টাকার বিনিময়ে প্রবাসীর হয়ে আদালতে গার্মেন্টস কর্মীর প্রক্সি শেষ রক্ষা হলনা

আপডেট টাইম : 06:45:17 pm, Thursday, 2 May 2024