Dhaka , Sunday, 13 September 2026
শিরোনাম :
তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয় ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।। তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে IELTS ও জাপানি ভাষা শিক্ষা নিয়ে সেমিনার

বাগেরহাট মোরেলগঞ্জে কৃষক হত্যা মামলার আসামি চট্টগ্রাম থেকে গ্রেফতার

  • Reporter Name
  • আপডেট টাইম : 07:58:35 pm, Sunday, 12 May 2024
  • 114 বার
বাগেরহাট প্রতিনিধিঃ
বাগেরহাটের মোরেলগঞ্জে প্রকাশ্য দিবালোকে কৃষক হাকিম জোমাদ্দারকে(৬২) পিটিয়ে কুপিয়ে হত্যার মামলার ৪ নম্বর আসামি বারেক হাওলাদারের ছেলে রুমি হাওলাদারকে(৩৮) পুলিশ গ্রেফতার করেছে।
শনিবার (১১ মে)সন্ধায় চট্টগ্রামের পাচলাইশ থানা এলাকা থেকে তাকে মোরেলগঞ্জ থানা পুলিশ গ্রেফতার করে। রোববার (১২মে) দুপুরে তাকে আদালতে সোপর্দ করেছে।
মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সামসুদ্দীন বলেন, হত্যাকাণ্ডের পরেই মূল আসামিরা এলাকা থেকে পালিয়ে যায়। পরে আধুনিক তথ্য প্রযুক্তি ব্যবহার করে তাদের একজন রুমি জামাদ্দারকে গ্রেফতার করা হয়েছে। রুমি জোমাদ্দার এ মামলার প্রধান আসামি শহিদুল ইসলামের আপন ভাই। সে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।
উল্লেখ্য, গত ২৬ এপ্রিল বেলা ৮টার দিকে গুয়াতলা গ্রামের আইয়ুব আলী জোমাদ্দারের ছেলে আব্দুল হাকিম জোমাদ্দারকে(৬২) পিটিয়ে কুপিয়ে হত্যা করে প্রতিবেশি শহিদুল ইসলাম ও তার লোকজন। মারপিটে নিহতের স্ত্রী, ছেলে ও ভাইসহ আরও ৭ জন আহত হন।
এ ঘটনায় ২৪ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন নিহতের ভাই হারুন জামদ্দার। থানা পুলিশ অভিযান চালিয়ে এ পর্যন্ত ৬ জনকে গ্রেফতার করতে পেরেছে।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

khan

জনপ্রিয় সংবাদ

তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু

বাগেরহাট মোরেলগঞ্জে কৃষক হত্যা মামলার আসামি চট্টগ্রাম থেকে গ্রেফতার

আপডেট টাইম : 07:58:35 pm, Sunday, 12 May 2024