বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটের ফকিরহাটে দাঁড়িয়ে থাকা পিকআপ ভ্যানের পিছনে ট্রাকের ধাক্কা লেগে এক আম ব্যবসায়ি নিহত হয়েছেন। খুলনা-ঢাকা মহাসড়কের ফকিরহাট উপজেলার টাউন নওয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আম ব্যবসায়ি সোহেল হাওলাদার (৪০) বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ উপজেলার কালিকাবাড়ি গ্রামের মৃতঃ আব্দুর রহমান হাওলাদার ছেলে।
কাটাখালী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, বুধবার (১৫ মে) সকাল ৬টার দিকে টাউন নওয়াপাড়া এলাকায় পাকা রাস্তার উপর আম ভর্তি একটি পিকআপ ভ্যান বিকল হয়ে দাঁড়িয়ে ছিল। এসময় খুলনা গামী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপ ভ্যানের পেছনে ধাক্কা লাগে। ঘটনার সময় পিকআপ ভ্যানের পেছনে থাকা আম ব্যবসায়ি সোহেল হাওলাদার এতে গুরুতর হন। পুলিশ তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন।
তিনি আরো জানান, এ ঘটনায় পিকআপ ভ্যানে থাকা আম রাস্তার উপর ছড়িয়ে ছিটিয়ে পড়ে ত্রিশ হাজার টাকার ক্ষতি হয়। দুর্ঘটনায় পিকআপ ভ্যানের পেছনের অংশ দুমড়ে মুচড়ে গেছে। ঘটনার পর চালক পালিয়ে গেছে। আইনী প্রক্রিয়া শেষে মরদেহ তার পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।
Dhaka
,
Sunday, 1 November 2026
বিজ্ঞপ্তিঃ
পিসি কলেজে জাতীয় ছাত্রশক্তির উন্মুক্ত বইঘর উদ্বোধন
শিশুদের পড়িয়ে, হাটে বড়ই বিক্রি করে এসএসসিতে এ প্লাস পেল দুর্জয়
মোরেলগঞ্জে জুলাই অভ্যুত্থান দিবসকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে বিদ্যালয় তালা ঝুলিয়ে রেখেছেন স্কুল কর্তৃপক্ষ,
বাগেরহাটে বৃত্তি পরীক্ষা হল সুপারদের প্রশিক্ষণ
মাত্র ৬ মাসে ৩০ পারা কোরআনের হাফেজ ১১ বছরের মাহমুদ
শিরোনাম :
বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত
দেশের স্বার্থ ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস করা হবে না —–ডা. শফিকুর রহমান
জায়গার সংকট, আগাছা-জঙ্গলে বেহাল বাগেরহাটের বড় কবরস্থান, দাফনেও ভোগান্তি
বাগেরহাট পৌর যুবদলের আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা
৩০ অক্টোবর থেকে দুবলার চরে শুঁটকি উৎসব, জীবিকার সন্ধানে সাগরে নামছেন হাজারো জেলে
বাগেরহাটে নাগরিক ফোরামের ত্রৈমাসিক সভা ও কার্যক্রম মূল্যায়নর কর্মশালা অনুষ্ঠিত
৩১ অক্টোবর ১১ দলীয় ঐক্যের লংমার্চ, বাগেরহাটে কাটাখালীতে পথসভা
পল্টন ট্র্যাজেডিতে শহীদদের স্মরণে বাগেরহাটে জামায়াতের বিক্ষোভ মিছিল
বাগেরহাটে বাংলালিংক কর্মীকে কুপিয়ে লক্ষাধিক টাকা ছিনতাই
যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে বাগেরহাটে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ
ট্রাকের ধাক্কা, আম ব্যবসায়ি নিহত
বাগেরহাটে দাঁড়িয়ে থাকা পিকআপ ভ্যানের পেছনে ট্রাকের ধাক্কা, আম ব্যবসায়ি নিহত
-
Reporter Name - আপডেট টাইম : 03:48:04 pm, Wednesday, 15 May 2024
- 226 বার
Tag :
আম ব্যবসায়ি নিহত
জনপ্রিয় সংবাদ










