বাগেরহাট প্রতিনিধি:
বাগেরহাটে ইউনিয়ন পরিষদে জলবায়ু খাতে বাজেট বরাদ্দের দাবীতে এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে বাগেরহাটের রামপাল উপজেলা অডিটরিয়ামের হলরুমে, এ্যাক্টিভিস্টা বাগেরহাট ও রামপালের আয়োজনে ও বাঁধন মানব উন্নয়ন সংস্থা ও একশন এইড বাংলাদেশের সহযোগিতায় অনুষ্ঠিত সভায়
প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রামপাল উপজেলার উপজেলা চেয়ারম্যান সেখ মোয়াজ্জেম হোসেন। বাঁধন মানব উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক এএসএম মঞ্জুরুল হাসান মিলন এর সভাপতিত্বে অনুষ্টিত সভায় অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রামপাল উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান হোসনেয়ারা মিলি,রামপাল সদর ইউনিয়নের চেয়ারম্যান মো: নাসির উদ্দিন, রামপাল সদর ইউনিয়নের সচিব গৈতম বসু, পেরিখালি ইউনিয়নের সচিব রাজিব মজুমদার, সাংবাদিক এম এ সবুর রানা, শেখ আবু তালিব এছাড়া বাঁধন মানব উন্নয়ন সংস্থার বিভিন্ন যুব গ্রæপের অর্ধ শতাধিক নারী ও যুব সদস্যরা উপস্থিত ছিলেন। সভায় যুবদের মধ্যে থেকে ইউনিয়ন পরিষদের আগামি বাজেটে ১১ টি দাবীর মাধ্যমে বাজেট রাখার জন্য সুপারিশ করা হয়। সুপারিশগুলো হলো জলবায়ুতে ক্ষতিগ্রস্থ যুব নারীদের বিকল্প কর্মসংস্থান সৃষ্টিতে বাজেট রাখা, জলবায়ু সহনশীল টেকশই কৃষির উন্নয়নে বাজেট রাখা, কমিউনিটি ক্লিনিকে স্বল্প মূল্যে স্যানিটারি ন্যাপকিন কর্নার স্থাপন বাবদ বাজেট রাখা, সাইবার সিকিউরিটি এন্ড প্রটেকশন বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা করা এবং বাজেট রাখা, জলবায়ু পরিবর্তনের ক্ষতিগ্রস্থ যুব নারীদের বিকল্প কর্ম তৈরিতে সিট ফান্ড রাখা, পরিবেশ বান্ধব কৃষি উন্নয়নে ১০০ জন কৃষককে (৫ ব্যাচে ) প্রশিক্ষণ প্রদান বাবদ বাজেট রাখা, পুকুর সংস্কার করে (রিজার্ভ ওয়াটার প্লান্ট) এর মাধ্যমে বৃষ্টির পানি সংরক্ষণে বাজেট রাখা, খেলাধুলার জন্য খেলার মাঠ সংস্কার করে খেলাধুলার উপযোগী করে তোলা, জলবায়ু পরিবর্তন মোকাবেলায় বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা, ইউনিয়ন আইটি সেন্টারের মাধ্যমে ফ্রিল্যান্সিং ও আউটসোর্সিং এর মাধ্যমে কর্ম সৃষ্টিতে বাজেট রাখা, ইউনিয়ন পর্যায়ে বর্জ্য ব্যবস্থাপনা জন্য নির্দিষ্ট ব্যাক্তি বা দলকে নিয়োগ করা।
Dhaka
,
Sunday, 13 September 2026
বিজ্ঞপ্তিঃ
শিশুদের পড়িয়ে, হাটে বড়ই বিক্রি করে এসএসসিতে এ প্লাস পেল দুর্জয়
মোরেলগঞ্জে জুলাই অভ্যুত্থান দিবসকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে বিদ্যালয় তালা ঝুলিয়ে রেখেছেন স্কুল কর্তৃপক্ষ,
বাগেরহাটে বৃত্তি পরীক্ষা হল সুপারদের প্রশিক্ষণ
মাত্র ৬ মাসে ৩০ পারা কোরআনের হাফেজ ১১ বছরের মাহমুদ
প্রান্তিক অঞ্চলের মানুষের দ্বারপ্রান্তে শিক্ষা পৌঁছে দিতে বাউবি প্রতিশ্রুতিবদ্ধ” উপাচার্য ড. এ বি এম ওবায়দুল ইসলাম
শিরোনাম :
কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয়
ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।।
তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি
মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা
বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ
মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ
কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি
বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা
বাগেরহাটে IELTS ও জাপানি ভাষা শিক্ষা নিয়ে সেমিনার
বাগেরহাট পৌরসভার সড়ক উন্নয়নে অনিয়মের অভিযোগ, পুরোনো ঠিকাদারের হাতেই একাধিক কাজ,
জলবায়ু খাতে বাজেট বরাদ্দের দাবীতে সভা
বাগেরহাটে ইউনিয়ন পরিষদে জলবায়ু খাতে বাজেট বরাদ্দের দাবীতে সভা
-
Reporter Name - আপডেট টাইম : 07:27:55 pm, Thursday, 16 May 2024
- 194 বার
Tag :
বাজেট বরাদ্দ
জনপ্রিয় সংবাদ



















