Dhaka , Sunday, 13 September 2026
শিরোনাম :
কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয় ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।। তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে IELTS ও জাপানি ভাষা শিক্ষা নিয়ে সেমিনার বাগেরহাট পৌরসভার সড়ক উন্নয়নে অনিয়মের অভিযোগ, পুরোনো ঠিকাদারের হাতেই একাধিক কাজ,
গলায় ফাঁস দিয়ে যুবক যুবতীর আত্মহত্যা 

রামপালে গলায় ফাঁস দিয়ে যুবক যুবতীর আত্মহত্যা 

  • Reporter Name
  • আপডেট টাইম : 07:10:47 pm, Monday, 20 May 2024
  • 173 বার
বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটের রামপালে আট ঘন্টার ব্যবধানে এক যুবক ও এক যুবতীর আত্মহত্যার ঘটনা ঘটেছে।
সোমবার (২০ মে) রাত আনুমানিক ২ টার দিকে উপজেলার বাঁশতলী ইউনিয়নের তালবুনিয়া (মিত্রাবাদ) এলাকার প্রয়াত বীর মুক্তিযোদ্ধা আঃ হালিম’র মেয়ে রওশনারা আক্তার সুমাইয়া(১৮) তার নিজ বসত ঘরের আড়ার সাথে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে।
এ ঘটনার আট ঘন্টার ব্যবধানে সকাল ১০ টার  দিকে পেড়িখালী ইউনিয়নের কুমারখালী এলাকার মুজিবর রহমান শেখ’র ছেলে আলী আজম(২৭) নিজ বসত ঘরের আড়ার সাথে লায়লনের রশি গলায় পেঁচিয়ে আত্মহত্যা করে।
আত্মহত্যার পূর্বে সুমাইয়া তার মায়ের কাছে একটি চিরকুট লিখে। চিরকুটের খেলা দেখে ধারণা করা হচ্ছে হৃদয় নামের একটি ছেলের সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল। সম্পর্কে কোন জটিলতার কারণে সে আত্মহত্যা করতে পারে। আত্মহত্যাকারী আজম শেখ এর পূর্বেও দুইবার তুতে পান করে আত্মহত্যা করার চেষ্টা করেছিল।
রামপাল থানার ওসি (তদন্ত) বিধান পাল আত্মহত্যার ঘটনা দুটির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান যে, সুমায়াইয়াকে ময়না তদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে এবং আজমের লাশ উভয় পরিবারের সম্মতিতে লাশ দাফন করার জন্য অনুমতি দেওয়া হয়েছে। তিনি আরো বলেন যে, আজমের মধ্যে আত্মহত্যার একটি প্রবণতা দীর্ঘদিন ধরে কাজ করতো। সে প্রবণতা থেকে আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

khan

জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয়

গলায় ফাঁস দিয়ে যুবক যুবতীর আত্মহত্যা 

রামপালে গলায় ফাঁস দিয়ে যুবক যুবতীর আত্মহত্যা 

আপডেট টাইম : 07:10:47 pm, Monday, 20 May 2024