চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধি
বাগেরহাটের চিতলমারীর কলাতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. বাদশা মিয়ার বিচার ও কলাতলা গ্রামের কিশোর শিপনের মুক্তির দাবীতে সহাশ্রাধিক নারী-পুরুষ মানববন্ধন করেছেন। বৃহস্পতিবার (৩০ মে) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে উপজেলার চিংগুড়ি বাজার এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তরা কলাতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. বাদশা মিয়ার নানা অত্যাচার ও অপকর্মের কথা তুলে ধরেন। একই সাথে তারা তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পুলিশের হাতে আটক কিশোর শিপন শেখের (১৬) নিঃশর্ত মুক্তি দাবী করেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন শওকাত সিদ্দিকী, চিকিৎসক কেরামত আলী, কাওছার শেখ, মো. রবিউল, হাবিবুর রহমান ফুলু ও কিশোর শিপনের মা রাজিয়া বেগম।
চিতলমারী উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আলমগীর সিদ্দিকীর ভাই জালাল উদ্দিন রুমি সিদ্দিকী বলেন, ‘বাদশা চেয়ারম্যানের অত্যাচার, অপকর্ম ও নির্যাতন এরশাদ শিকদারকে হার মানিয়েছে। তার অত্যাচারে এলাকাবাসি অতিষ্ঠ হয়ে উঠেছে। ইতোপূর্বে বাদশা বাহিনীর হাতে এলাকার বহু মানুষ অঙ্গ হারিয়েছেন। আজ তুচ্ছ ঘটনা নিয়ে নিরপরাধ কিশোর শিপনকে তার বাহিনী মারধর করে পুলিশে দিয়েছে। আমরা সন্ত্রাসী ও মাদকের প্রশ্রয়দাতা বাদশাসহ তার বাহিনীর দৃষ্টান্তমূলক বিচার দাবী করছি।
এ ব্যাপারে কলাতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. বাদশা মিয়া সাংবাদিকদের বলেন, ‘খোকন শেখ ও তার ছেলে শিপন শেখ মাদকসেবী। বিভিন্ন সময় আমি তাদের বিরুদ্ধে কথা বলেছি। যার কারণে তারা আমার উপর ক্ষিপ্ত ছিল। এই মাদক সেবীরা নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান আলমগীর সিদ্দিকীর ভাই জালাল উদ্দিন রুমির সিদ্দিকীর কাছের মানুষ। এ ছাড়াও তাদের সদ্য সমাপ্ত উপজেলা পরিষদ নির্বাচন সংক্রান্ত বিরোধ রয়েছে। মানববন্ধনে যে সব অভিযোগ করা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা।’
চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ইকরাম হোসেন জানান, কলাতলা ইউনিয়নের চিংগুড়ী বাজার এলাকায় দুই পক্ষের মারামারি হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য শিপন শেখকে পুলিশ হেফাজতে আনা হয়েছে। পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রনে।
Dhaka
,
Sunday, 13 September 2026
বিজ্ঞপ্তিঃ
শিশুদের পড়িয়ে, হাটে বড়ই বিক্রি করে এসএসসিতে এ প্লাস পেল দুর্জয়
মোরেলগঞ্জে জুলাই অভ্যুত্থান দিবসকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে বিদ্যালয় তালা ঝুলিয়ে রেখেছেন স্কুল কর্তৃপক্ষ,
বাগেরহাটে বৃত্তি পরীক্ষা হল সুপারদের প্রশিক্ষণ
মাত্র ৬ মাসে ৩০ পারা কোরআনের হাফেজ ১১ বছরের মাহমুদ
প্রান্তিক অঞ্চলের মানুষের দ্বারপ্রান্তে শিক্ষা পৌঁছে দিতে বাউবি প্রতিশ্রুতিবদ্ধ” উপাচার্য ড. এ বি এম ওবায়দুল ইসলাম
শিরোনাম :
রামপালের এক ইউনিট বন্ধ, উৎপাদন নেমেছে ৬০০ মেগাওয়াটের নিচে
তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু
কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয়
ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।।
তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি
মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা
বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ
মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ
কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি
বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা
চিতলমারীতে চেয়ারম্যান বাদশার বিচার ও কিশোর শিপনের মুক্তির দাবীতে মানববন্ধন
-
Reporter Name - আপডেট টাইম : 04:23:14 pm, Thursday, 30 May 2024
- 222 বার
Tag :
জনপ্রিয় সংবাদ




















