Dhaka , Sunday, 13 September 2026
শিরোনাম :
তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয় ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।। তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে IELTS ও জাপানি ভাষা শিক্ষা নিয়ে সেমিনার
গৃহবধূকে নির্মম নির্যাতনের অভিযোগ

পুত্র সন্তান না হওয়ায় গৃহবধূকে নির্মম নির্যাতনের অভিযোগ

  • Reporter Name
  • আপডেট টাইম : 09:32:57 pm, Friday, 31 May 2024
  • 747 বার

চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধি
বাগেরহাটের চিতলমারীতে পুত্র সন্তান না হওয়ায় সোমা মন্ডল (৩৫) নামে এক গৃহবধূকে নির্যাতনের অভিযোগ উঠেছে। শুক্রবার (৩১ মে) বিকেল ৫ টায় উপজেলা প্রত্যন্তপল্লী চরবানিয়ারী পশ্চিমপাড়া গ্রামে এ নির্যাতন ও মারপিটের ঘটনা ঘটে। সন্ধ্যায় আহত গৃহবধূকে চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহত সোমা মন্ডল ওই গ্রামের পঞ্চানন মন্ডলের ছেলে লব মন্ডলের স্ত্রী।
হাসপাতালের বিছানায় শুয়ে সোমা মন্ডল কাতরকণ্ঠে সাংবাদিকদের বলেন, ‘১৭ বছর আগে আমাদের বিয়ে হয়েছে। আমাদের লিখি মন্ডল (১৪), মিতু মন্ডল (৮) ও লিনা মন্ডল (৩) নামের তিনটি মেয়ে রয়েছে। মেয়ে হওয়ার কারণে শ্বশুর পঞ্চানন মন্ডল, শ্বাশুড়ী কনকলতা মন্ডল ও ভাসুর পলাশ মন্ডল আমাদের সম্পত্তি থেকে বঞ্চিত করেন। সেই সাথে পুত্র সন্তানের জন্য স্বামী লবকে অন্যত্র বিয়ে দেওয়ার চেষ্টা করেন। এতে আমি বাধা দেওয়ায় আমার উপর অত্যাচারের স্টীমরোলার চালু হয়। প্রায়ই তারা স্বামী বাড়িতে না থাকলে আমাকে মারধর করত। এ ঘটনার জের ধরে শুক্রবার বিকেল ৫ টায় ভাসুর পলাশ মন্ডল ও তার ছেলে স্বাধীন মন্ডল নির্মম নির্যাতন করে।’
গৃহবধূর স্বামী লব মন্ডল বলেন, ‘পরপর তিনটি কণ্যা সন্তান হওয়ায় তাদের কথায় বিয়ে না করায় বাবা এবং বড় ভাই আমাদের কোন জায়গা জমি দেয় নেই। আমি অতি কষ্টে ছোট্ট একটি মুদি দোকান করে চার সদস্যর পরিবার চালাই। অতি কষ্টে মেয়ে তিনটিকে লেখা পড়া করাচ্ছি। তারপরও ওরা সুযোগ পেলেই আমার স্ত্রীকে নির্মম নির্যাতন করে। আমি অভিযোগ করেও এর বিচার পাই না।’
প্রতিবেশী প্রশেন মজুমদার ও মিলন বাড়ৈ জানান, পুত্র সন্তান না হওয়ার কারণে গৃহবধূ সোমাকে তার শ্বশুর বাড়ির লোকজন প্রায়ই মারপিট ও নির্যাতন করে। তারা বিভিন্ন সময় বিভিন্ন যায়গায় অভিযোগ করে কোন প্রতিকার পায় নি।
সোমা মন্ডলের ভাসুর পলাশ মন্ডল নির্মম নির্যাতনের কথা অস্বীকার করে বলেন, ‘ছোট ভাই লবের বউ বাবাকে মারপিট করায় মহিলারা মিলে সোমাকে কয়েকটা চড়-থাপ্পড় মেরেছে।’
চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকরাম হোসেন বলেন, ‘আমরা কোন অভিযোগ পাইনি। লিখিত অভিযোগ পেলে বিষয়টি আমরা গুরুত্বের সাথে দেখব এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

khan

জনপ্রিয় সংবাদ

তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু

গৃহবধূকে নির্মম নির্যাতনের অভিযোগ

পুত্র সন্তান না হওয়ায় গৃহবধূকে নির্মম নির্যাতনের অভিযোগ

আপডেট টাইম : 09:32:57 pm, Friday, 31 May 2024