Dhaka , Sunday, 1 November 2026
শিরোনাম :
বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত দেশের স্বার্থ ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস করা হবে না          —–ডা. শফিকুর রহমান জায়গার সংকট, আগাছা-জঙ্গলে বেহাল বাগেরহাটের বড় কবরস্থান, দাফনেও ভোগান্তি বাগেরহাট পৌর যুবদলের আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ৩০ অক্টোবর থেকে দুবলার চরে শুঁটকি উৎসব, জীবিকার সন্ধানে সাগরে নামছেন হাজারো জেলে বাগেরহাটে নাগরিক ফোরামের ত্রৈমাসিক সভা ও কার্যক্রম মূল্যায়নর কর্মশালা অনুষ্ঠিত  ৩১ অক্টোবর ১১ দলীয় ঐক্যের লংমার্চ, বাগেরহাটে কাটাখালীতে পথসভা পল্টন ট্র্যাজেডিতে শহীদদের স্মরণে বাগেরহাটে জামায়াতের বিক্ষোভ মিছিল বাগেরহাটে বাংলালিংক কর্মীকে কুপিয়ে লক্ষাধিক টাকা ছিনতাই যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে বাগেরহাটে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ
নেটওয়ার্ক সমূহের সাথে অভিজ্ঞতা বিনিময়

মোরেলগঞ্জে জলবায়ু পরিবর্তন অভিযোজনে যুব নেটওয়ার্ক সমূহের সাথে অভিজ্ঞতা বিনিময় কর্মশালা  অনুষ্ঠিত 

  • Reporter Name
  • আপডেট টাইম : 06:53:50 pm, Thursday, 6 June 2024
  • 232 বার
মোরেলগঞ্জে প্রতিনিধি
বাগেরহাটের মোরেলগঞ্জে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি বাগেরহাট ইউনিটের আয়োজনে ইয়ুথ ইন ক্লাইমেট অ্যাকশন প্রজেক্ট এর আওতায় জলবায়ু পরিবর্তন অভিযোজনে স্থানীয় যুব নেটওয়ার্কসমূহের সাথে অভিজ্ঞতা বিনিময় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার( ৬ জুন)সকাল ১০ টায় মোরেলগঞ্জ থানা সংলগ্ন মিম কমিউনিটি সেন্টারে দিনব্যাপী এ
কর্মশালা সভা অনুষ্ঠিত হয়।এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি,বাগেরহাট ইউনিট লেভেল অফিসার, মো: হান্নান, প্রোগ্রাম অফিসার মো: সুলতান মাহমুদ,এসিস্টেন্ট প্রোগ্রাম অফিসার, সাদিদ হোসেন শাওন প্রোগ্রাম এসোসিয়েট, মুসাদ্দিক বিল্লাহ তামিম
ও সোনিয়া আক্তার।এছাড়াও সভায় বেসরকারি উন্নয়ন সংস্থা (এন.জি.ও)ব্রাক এরিয়া ম্যানেজার, মো:ওসমান গনী, সিসিডিবি, মোরেলগঞ্জ কো-অর্ডিনেটর, আবুল কালাম আজাদ,কোডেক, ট্যাকনিকাল অফিসার,মো:দেলোয়ার হোসেন, দ্যা হাঙ্গার প্রজেক্ট, ইউনিয়ন কো-অর্ডিনেটর, মো: মেহেদী হাসান সোহাগ উপস্থিত ছিলেন।মতবিনিময় এই কর্মশালা সভায় উপজেলার বিভিন্ন ইয়ুথ অর্গানাইজেশন থেকে আসা তরুন লিডাররা নিজ নিজ এলাকায় জলবায়ু পরিবর্তনের প্রভাব ও এর সুরক্ষা বিষয়ে নিজেদের কাজের অভিজ্ঞতা বিনিময় করেন।এতে বক্তব্য রাখেন, বিডি ক্লিন -মোড়েলগঞ্জ এর কো-অর্ডিনেটর আইটি আ্যন্ড মিডিয়া বিভাগের সাইফুল্লাহ জিহাদ, সিপিপি,মোরেলগঞ্জ উপজেলা টিম লিডার, খান আব্দুল্লাহ নূর, মাতৃছায়া সমাজকল্যাণ সংস্থা, খ শাখার সভাপতি,মো: নাজমুল তালুকদার, ইয়ুথনেট সদস্য, সোহাগ খান,সুন্দরবন একতা ফাউন্ডেশনের  সাংগঠনিক সম্পাদক শামীম তালুকদারসহ সরকারি সিরাজ উদ্দীন মেমোরিয়াল কলেজের  রোভার স্কাউট গ্রুপ ও রোভার মেট, নাজমুল হোসাইন তামিম।এছাড়াও বাংলাদেশ রেড ক্রোস ও রেড ক্রিসেন্ট সোসাইটির বিশ্বব্যাপী কার্যক্রম ও ইতিহাস তুলে ধরে সভায় বিশেষ বক্তব্য রাখেন বাগেরহাট ইউনিট লেভেল অফিসার,মো: হান্নান।তিনি আরও বলেন,জলবায়ু সহনশীল এবং সমতার বাংলাদেশ গড়ার লক্ষে তরুণদের কথা মূল্যায়ন করে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ব্যাপকভাবে তরুণদের জলবায়ু সুরক্ষায় সম্পৃক্ত করছে এছাড়াও তরুনরা জলবায়ুর নেতিবাচক প্রভাব এড়াতে  নিজেদের বর্তমান ও ভবিষ্যতের সুরক্ষায় তারা কিভাবে কাজ করবে তার সোস্যাল এ্যাকশন প্লান প্রনয়ন করে তা বাস্তবায়ন করতে স্বতঃস্ফূর্ত ভাবে কাজ করে যাচ্ছে।তিনি আরও বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় জলবায়ু সুরক্ষায় স্থানীয় তরুনদের অর্থপূর্ণ অংশগ্রহণ নিশ্চিত করা এবং তরুন নেতৃত্বের মাধ্যমে বিভিন্ন সোস্যাল এ্যাকশন প্লান বাস্তবায়ন করে উপকূলীয় অঞ্চলের বিপদাপন্ন মানুষদের অভিযোজন সক্ষমতা বাড়াতে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ইয়ুথ ইন ক্লাইমেট অ্যাকশন প্রজেক্ট প্রনয়ন করেছে।এতে মোরেলগঞ্জ উপজেলার প্রায় কয়েক শতাধিক তরুন লিডার যুক্ত হয়ে বর্তমানে জলবায়ু পরিবর্তন জনিত বিভিন্ন প্রভাব মোকাবেলায় কাজ করে চলেছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

khan

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

নেটওয়ার্ক সমূহের সাথে অভিজ্ঞতা বিনিময়

মোরেলগঞ্জে জলবায়ু পরিবর্তন অভিযোজনে যুব নেটওয়ার্ক সমূহের সাথে অভিজ্ঞতা বিনিময় কর্মশালা  অনুষ্ঠিত 

আপডেট টাইম : 06:53:50 pm, Thursday, 6 June 2024