চিতলমারী প্রতিনিধি
বাগেরহাটের চিতলমারী উপজেলার ঐতিহ্যবাহী বোয়ালিয়া মাধ্যমিক বিদ্যালয়ের বির্তকিত পরিচালনা কমিটিকে কেন্দ্র করে অভিভাবক ও এলাকাবাসীরা ফুঁসে উঠেছেন। তাঁরা অনিয়ম-দুর্নীতি ও ভোট জালিয়াতীর অভিযোগ তুলে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৃনাল কান্তি মিস্ত্রীর বিরুদ্ধে ৮ টি দপ্তরে লিখিত অভিযোগ দিয়েছেন। বির্তকিত ওই কমিটি বিলুপ্তি করে নির্বাচনের মাধ্যমে নতুন কমিটি না দিলে অভিভাবক ও এলাকাবাসীরা ঈদের পর বিভিন্ন কর্মসূচি পালন করবেন বলে জানিয়েছেন। এ ঘটনায় দুই পক্ষের পরস্পরবিরোধী বক্তব্য পাওয়া গেছে।
শুক্রবার (১৪ জুন) বেলা ১১ টায় বোয়ালিয়া মাধ্যমিক বিদ্যালয়ের অভিভাবক মৈয়ার মোল্লা, আল বাচ্চু শেখ, খসরু আলম, সাবেক প্রধান শিক্ষক আব্দুস ছালাম, সাবে স্টাফ সিদ্দিকুর রহমান ও হিজলা ইউনিয়ন পরিষদ সদস্য দেবাশিষ বিশ্বাসসহ অনেকে বলেন, ‘আমাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৃনাল কান্তি মিস্ত্রি দীর্ঘদিন ধরে সীমাহীন দূর্নিতী ও অনিয়ম করে আসছেন। তিনি সম্প্রতি গোপনে ভোট জালিয়াতী করেছেন। কোন নির্বাচন না দিয়েই ভূয়া নির্বাচন দেখিয়ে দিয়েছেন। অথচ আমরা কোন অভিভাবক ভোটের ব্যাপারে কিছুই জানিনা এবং কোন ভোট দেই নেই। এখন শুনতে পাচ্ছি ওই স্কুলের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি গাজী আবজাল হোসেনের মেয়ে বনলতা গাজী (২৪) কে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি করে একটি কমিটি জমা দিয়েছে। এর আগে ওই প্রধান শিক্ষক গাজী আবজাল হোসেনের স্ত্রী ফাতেমা বেগমকে অবৈধ অর্থ বানিজ্যর মাধ্যমে এডহক কমিটির সভাপতি বানিয়েছিল। এখন তার মেয়েকে সভাপতি বানানোর পাঁয়তারা চালাচ্ছে। নির্বাচন অনুষ্ঠিত ছাড়া এভাবে যদি বনলতা গাজীকে সভাপতি বানানো হয় তাহলে এলাকায় চরম অশান্তি ও সংঘর্ষের মত ঘটনা ঘটতে পারে। এতে বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ একেবারে নষ্ট হবে। তাই এলাকার শান্তি ও বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ রক্ষার জন্য অবৈধ কমিটি বাতিল পূর্বক সুষ্ঠ নির্বাচনের মাধ্যেমে নতুন কমিটি গঠন এবং অনিয়ম ও দুর্নিতীগ্রস্থ প্রধান শিক্ষক মৃনাল কান্তি মিস্ত্রি’র বিচারের দাবিতে শিক্ষা মন্ত্রণালয়ের সচিব, যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড খুলনা অঞ্চলের উপ পরিচালক, বাগেরহাট জেলা প্রশাসক, জেলা শিক্ষা কর্মকর্তা, চিতলমারী উপজেলা পরিষদ চেয়ারম্যান, চিতলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও চিতলমারী মাধ্যমিক শিক্ষা কর্মকতার কাছে লিখিত অভিযোগ দায়ের করেছি। অবৈধ ভাবে তৈরিকৃত ওই বির্তকিত ওই কমিটি বিলুপ্তি করে নির্বাচনের মাধ্যমে নতুন কমিটি না করা হলে ঈদের পর আমরা বিভিন্ন কর্মসূচি পালন করব।’
এ ব্যাপারে বোয়ালিয়া মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সাবেক সভাপতি গাজী আবজাল হোসেন বলেন, ‘আমি ওই স্কুলের সাবেক সভাপতি এবং বর্তমানে অভিভাবক সদস্য। বিদ্যালয়ে বিধিমোতাবেক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। কোন প্রকার অনিয়ম হয়নি। তারা হেড মাষ্টারের বিরুদ্ধে অযথা অভিযোগ করেছে।’
বোয়ালিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৃনাল কান্তি মিস্ত্রী বলেন, ‘আমি প্রিজাইডিং অফিসারের নির্দেশ মত নির্বাচন পরিচালনা করেছি। নির্বাচন নিয়ে যদি কারচুপি হয়ে থাকে সেটা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জানেন।’
চিতলমারী উপজেলা একাডেমিক সুপারভাইজার ও ম্যানেজিং কমিটি নির্বাচনের প্রিজাইডিং অফিসার প্রদীপ ভৌমিক বলেন, ‘আসলে অভিযোগ করার অধিকার সকলের আছে। আমি মনে করি এই অভিযোগ মিথ্যা ও বানোয়াট। উপজেলা নির্বাহী কর্মকর্তা আমাকে প্রিজাইডিং অফিসার নিয়োগ করার পর আমি বিধিমোতাকে নির্বাচন করেছি। প্রতি পদে একক প্রার্থী থাকায় ভোট গ্রহন হয়নি। নতুন সদস্যদের প্রস্তাবে বনলতা গাজীকে সভাপতি করে একটি কমিটি জমা দেওয়া হয়েছে’
চিতলমারী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোছা. কামরুন্নেছা বলেন, ‘বোয়ালিয় মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনের ব্যাপারে আমি কিছুই জানিনা। উপজেলা নির্বাহী অফিসার প্রিজাইডিং অফিসার হিসেবে একাডেমিক সুপার ভাইজারকে নিয়োগ দিয়েছে। এটা একদম গোপনীয় ভাবে হয়েছে। এটার ব্যাপারে আমি কিচ্ছু জানিনা।
Dhaka
,
Sunday, 13 September 2026
বিজ্ঞপ্তিঃ
শিশুদের পড়িয়ে, হাটে বড়ই বিক্রি করে এসএসসিতে এ প্লাস পেল দুর্জয়
মোরেলগঞ্জে জুলাই অভ্যুত্থান দিবসকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে বিদ্যালয় তালা ঝুলিয়ে রেখেছেন স্কুল কর্তৃপক্ষ,
বাগেরহাটে বৃত্তি পরীক্ষা হল সুপারদের প্রশিক্ষণ
মাত্র ৬ মাসে ৩০ পারা কোরআনের হাফেজ ১১ বছরের মাহমুদ
প্রান্তিক অঞ্চলের মানুষের দ্বারপ্রান্তে শিক্ষা পৌঁছে দিতে বাউবি প্রতিশ্রুতিবদ্ধ” উপাচার্য ড. এ বি এম ওবায়দুল ইসলাম
শিরোনাম :
কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয়
ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।।
তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি
মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা
বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ
মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ
কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি
বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা
বাগেরহাটে IELTS ও জাপানি ভাষা শিক্ষা নিয়ে সেমিনার
বাগেরহাট পৌরসভার সড়ক উন্নয়নে অনিয়মের অভিযোগ, পুরোনো ঠিকাদারের হাতেই একাধিক কাজ,
প্রধান শিক্ষক মৃনাল কান্তি’র বিরুদ্ধে ৮ দপ্তরে অনিয়ম-দুর্নীতি ও জালিয়াতীর অভিযোগ
বিতর্কিত কমিটি বিলুপ্তি না হলে ঈদের পর অভিভাবকদের কর্মসূচি প্রধান শিক্ষক মৃনাল কান্তি’র বিরুদ্ধে ৮ দপ্তরে অনিয়ম-দুর্নীতি ও জালিয়াতীর অভিযোগ
-
Reporter Name - আপডেট টাইম : 05:18:49 pm, Friday, 14 June 2024
- 182 বার
Tag :
অনিয়ম-দুর্নীতি
জনপ্রিয় সংবাদ



















