Dhaka , Sunday, 13 September 2026
শিরোনাম :
কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয় ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।। তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে IELTS ও জাপানি ভাষা শিক্ষা নিয়ে সেমিনার বাগেরহাট পৌরসভার সড়ক উন্নয়নে অনিয়মের অভিযোগ, পুরোনো ঠিকাদারের হাতেই একাধিক কাজ,

বাগেরহাটের শরণখোলায় ভয়াবহ আগুনে ২০ দোকান পুড়ে ছাই, আহত অন্তত ১৫

  • Reporter Name
  • আপডেট টাইম : 05:14:23 pm, Friday, 28 June 2024
  • 209 বার
বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটের শরণখোলা উপজেলার সদর রায়েন্দা পাঁচরাস্তা মোড়ে বৃহস্পতিবার (২৭ জুন) রাত ১০টার দিকে ভয়াবহ অগ্নিকাণ্ড হয়েছে। আগুনে মুদি, মিষ্টি, ওষুধের দোকানসহ কমপক্ষে ২০টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। শরণখোলা ও মোরেলগঞ্জ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ও শত শত স্থনীয় মানুষের প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন কিছুটা নিয়ন্ত্রণে আসে। পরে মধ্যে রাত ১১টার দিকে বৃষ্টি শুরু হলে সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে আগুন।আগুনে কোটি টাকার বেশি ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ১০টার দিকে পাঁচরাস্তা মোড়ের একটি মিষ্টির দোকান থেকে প্রথমে ধোয়া উঠতে দেখা যায়। কিছু বুঝে ওঠার আগেই আগুন আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। দ্রুত ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।কিন্তু কাছাকাছি পানি না থাকায় আগুনের লেলিহান শিখা ভয়াবহ আকার ধারণ করে। শরণখোলা ফায়ার সার্ভিস সূত্র জানিয়েছে, স্থানীয়দের সহযোগীতা এবং সময়মতো বৃষ্টি হওয়ায় আগুন নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে। তাৎক্ষণিকভাবে আগুনের উৎস এবং কী পরিমান ক্ষয়ক্ষতি হয়েছে তা জানা সম্ভব হয়নি। আগুন নেভাতে গিয়ে ১০ থেকে ১৫ জন আহত হয়েছে।তাদেরকে শরণখোলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দুর্ঘটনাস্থলে উপস্থিত শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুদীপ্ত কুমার সিংহ বলেন, ফায়ার সার্ভিসের দুটি ইউনিট, পুলিশ ও স্থানীয় শত শত মানুষ আগুন নেভানোর কাজে সহযোগিতা করেছে। তবে বৃষ্টিপাতের ফলে আগুন নিয়ন্ত্রণ সহজ হয়েছে। কী পরিমান ক্ষতি হয়েছে তা এখনি বলা সম্ভব হচ্ছে না।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

khan

জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয়

বাগেরহাটের শরণখোলায় ভয়াবহ আগুনে ২০ দোকান পুড়ে ছাই, আহত অন্তত ১৫

আপডেট টাইম : 05:14:23 pm, Friday, 28 June 2024