বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটের রামপাল উপজেলা পেড়িখালী ইউনিয়ন এর ডাকরা এলাকায় আলহাজ্ব আব্দুল সাত্তার এর বাসভবনের সামনে ইউকে আল খেদমত দাতা সংস্থার দাতা আব্দুর রহমান মাদানী’র মানবিক সহায়তা প্রকল্পের আওতাধীন বিনামূল্যে খাদ্য সামগ্রি ও ঢেউটিন ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত অসহায় ৩৫০ টি পরিবারের মাঝে বিতরণ করা ।শনিবার (২৯ জুন) সকাল ১১ টায় আলহাজ্ব আব্দুল সাত্তার এর সার্বিক সহযোগিতায় ত্রাণ সামগ্রি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও খুলনা সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক।এ সময় বিশেষ অতিথি হিসাবে
উপস্থিত ছিলেন, রামপাল উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ মোয়াজ্জেম হোসেন,রামপাল উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ নুরুল হক লিপন,মহিলা ভাইস চেয়ারম্যান মোসাম্মৎ হোসনে আরা মিলি,
সাবেক বাঁশতলী ইউপি চেয়ারম্যান শেখ মোহাম্মদ আলী,মোহাম্মদ নুরুল আমিন, ডাক্তার গালিব,ইউকে টিভি ওয়ানের প্রতিনিধি হাসান আল বান্না। এছাড়া বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতাকর্মীবৃন্দ,ও উপকার ভোগী ৩৫০ টি পরিবারের সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন I
শিশুদের পড়িয়ে, হাটে বড়ই বিক্রি করে এসএসসিতে এ প্লাস পেল দুর্জয়
Reporter Name 



















