Dhaka , Sunday, 1 November 2026
শিরোনাম :
বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত দেশের স্বার্থ ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস করা হবে না          —–ডা. শফিকুর রহমান জায়গার সংকট, আগাছা-জঙ্গলে বেহাল বাগেরহাটের বড় কবরস্থান, দাফনেও ভোগান্তি বাগেরহাট পৌর যুবদলের আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ৩০ অক্টোবর থেকে দুবলার চরে শুঁটকি উৎসব, জীবিকার সন্ধানে সাগরে নামছেন হাজারো জেলে বাগেরহাটে নাগরিক ফোরামের ত্রৈমাসিক সভা ও কার্যক্রম মূল্যায়নর কর্মশালা অনুষ্ঠিত  ৩১ অক্টোবর ১১ দলীয় ঐক্যের লংমার্চ, বাগেরহাটে কাটাখালীতে পথসভা পল্টন ট্র্যাজেডিতে শহীদদের স্মরণে বাগেরহাটে জামায়াতের বিক্ষোভ মিছিল বাগেরহাটে বাংলালিংক কর্মীকে কুপিয়ে লক্ষাধিক টাকা ছিনতাই যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে বাগেরহাটে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ

বাগেরহাটে নানা আয়োজনে শেখ তন্ময় এমপির জন্মদিন পালিত

  • Reporter Name
  • আপডেট টাইম : 06:30:52 pm, Saturday, 29 June 2024
  • 504 বার

বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটে নানা আয়োজনে বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ তন্ময়ের ৩৭তম জন্মদিন পালিত হয়েছে। জন্মদিন উপলক্ষ্যে শনিবার (২৯ জুন) বাগেরহাট জেলা ছাত্র লীগের আয়োজনে আসর বাদ বাগেরহাট রেলরোড জামে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পরে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে কেক কাটা হয়।
মিলাদ মাহফিল ও কেক কাটা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বাগেরহাট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সেলিম সরদার, বাগেরহাট জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ তালুকদার আবদুল বাকী, জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক সরদার বদিউজ্জামান বদি, জেলা যুবলীগের সভাপতি সরদার নাসির উদ্দিন, সাধারণ সম্পাদক মীর জয়েসি আশরাফি জেমস, জেলা শ্রম লীগের সভাপতি খান রেজাইর রহমান মন্টু, জেলা কৃষক লীগের সভাপতি আবুল হাশেম শিপন, মহিলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক এ্যাড শরিফা হেমায়েত, তাতী লীগের সাধারন সম্পাদক এ্যাড ইফতেখারুল ইসলাম রানা, জেলা ছাত্রলীগের সভাপতি মনির হোসেন, সাধারণ সম্পাদক ওশান সরদার, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি রকিবুল ইসলাম রাজ, পৌর ছাত্রলীগের সভাপতি উজ্জল সাহা, সাধারণ সম্পাদক রানা সরদার, বাগেরহাট সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনসহ বাগেরহাট জেলা আওয়ামীলীগ ও সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মিলাদ ও দোয়া পরিচালনা করেন মওলানা কবির হোসেন।

এদিকে বাগেরহাট আন্তঃ জেলা বাস মালিক সমিতির উদ্যোগে বাদ আসর বাগেরহাট কেন্দ্রীয় বাস টার্মিনাল মসজিদে মিলাদ মাহফিল উপলক্ষ্যে মিলাদ মাহফিল এবং এতিমদের মাঝে খাদ্য বিতরণ করা হয়। এ সময় বাগেরহাট আন্তঃ জেলা বাস মালিক সমিতির সাধারন সম্পাদক আলহাজ¦ তালুকদার আব্দুল বাকিসহ সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে আজ দুপুরে বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ তন্ময়ের জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল ও এতিম শিক্ষার্থীদের মাঝে উন্নত খাবার বিতরণ করা হয়েছে। শনিবার দুপুরে শহরের শালতলাস্থ বাগেরহাট উলূমে শরীয়াহ মাদরাসায় জন্মদিন উপলক্ষে শেখ তন্ময়ের দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করেন মুফতি মোঃ রফিকুল ইসলাম। পরে এতিম শিক্ষার্থীদের মাঝে উন্নত খাবার বিতরণ করা হয়। এ সময় জেলা ছাত্র লীগের বিভিণœ পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

khan

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

বাগেরহাটে নানা আয়োজনে শেখ তন্ময় এমপির জন্মদিন পালিত

আপডেট টাইম : 06:30:52 pm, Saturday, 29 June 2024