Dhaka , Sunday, 13 September 2026
শিরোনাম :
তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয় ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।। তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে IELTS ও জাপানি ভাষা শিক্ষা নিয়ে সেমিনার

প্রধান শিক্ষক শ্যামল গোলদারের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ

  • Reporter Name
  • আপডেট টাইম : 07:20:38 pm, Sunday, 30 June 2024
  • 227 বার

চিতলমারী প্রতিনিধি
বাগেরহাটের চিতলমারী উপজেলার ব্রহ্মগাতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটিকে কেন্দ্র করে অভিভাবকরা ফুঁসে উঠেছেন। রোবাবার (৩০ জুন) দুপুরে তাঁরা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল গোলদারে বিরুদ্ধে উপজেলা শিক্ষা কর্মকর্তা বরাবরে লিখিত অভিযোগ দিয়েছেন। যার অনুলিপি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, খুলনা বিভাগীয় উপ-পরিচালক, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাসহ বিভিন্ন দপ্তরে প্রেরণ করা হয়েছে। বিতর্কিত ওই কমিটি বিলুপ্তি করে নতুন কমিটি না দিলে অভিভাবকরা আগামীতে বিভিন্ন কর্মসূচি পালন করবেন বলে জানিয়েছেন। এ ঘটনায় পরস্পরবিরোধী বক্তব্য পাওয়া গেছে।ব্রহ্মগাতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী অভিভাবক মোঃ বশির আহম্মেদ, নজরুল ইসলাম তালুকদার ও মোঃ মহাসিন তালুকদারসহ অনেকে বলেন, ‘ব্রহ্মগাতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল কান্তি গোলদার দীর্ঘদিন ধরে বিদ্যালয়ে দুর্নিতী ও অনিয়ম করে আসছেন। তিনি অতি গোপনে সেচ্ছাচারিতার মাধ্যমে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে তার ইচ্ছা মত অভিভাবকদের দিয়ে একটি ম্যানেজিং কমিটি গঠন করেছেন। তার পকেট কমিটির তথ্য ফাঁস হয়ে গেলে এলাকার সচেতন অভিভাবকদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়েছে। তাই ওই পকেট কমিটি বাদ দিয়ে পুনরায় নতুন কমিটি গঠন বা নির্বাচনের মাধ্যমে কমিটি গঠনসহ প্রধান শিক্ষক শ্যামল গোলদারের বিচারের দাবিতে চিতলমারী শিক্ষা কর্মকতার কাছে আমরা লিখিত অভিযোগ দায়ের করেছি। অবৈধ ভাবে তৈরিকৃত বির্তকিত ওই কমিটি বিলুপ্তি করে নতুন কমিটি না করা হলে আমরা বিভিন্ন কর্মসূচি পালন করব।’ ব্রহ্মগাতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল গোলদার অনিয়ম ও দুর্নীতির অভিযোগ অস্বীকার করে বলেন, ‘কমিটি নিয়মানুযায়ী হয়েছে। কমিটিতে ১১ জন থাকার কথা থাকলেও আমার কমিটিতে ১০ জন্য সদস্য। তাদের মধ্যে আমিসহ আরও দুইজন শিক্ষক রয়েছেন। চিতলমারী উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ কামাল হোসেন বলেন, ‘আমি আজ মিটিংয়ে বাগেরহাটে ছিলাম। অভিযোগপত্রটি এখনো হাতে পাইনি। অভিযোগটি দেখে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

khan

জনপ্রিয় সংবাদ

তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু

প্রধান শিক্ষক শ্যামল গোলদারের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ

আপডেট টাইম : 07:20:38 pm, Sunday, 30 June 2024