Dhaka , Sunday, 13 September 2026
শিরোনাম :
কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয় ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।। তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে IELTS ও জাপানি ভাষা শিক্ষা নিয়ে সেমিনার বাগেরহাট পৌরসভার সড়ক উন্নয়নে অনিয়মের অভিযোগ, পুরোনো ঠিকাদারের হাতেই একাধিক কাজ,

বাগেরহাটে সাজাপ্রাপ্ত আসামীর ভয়ে পালিয়ে বেড়াচ্ছে মামলার বাদি

  • Reporter Name
  • আপডেট টাইম : 05:40:08 pm, Sunday, 30 June 2024
  • 286 বার

বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটে সাজাপ্রাপ্ত আসামী মামলা থেকে জামিন নিয়েই মামলার বাদিকে হুমকী দিয়ে এলাকা ছাড়া করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে বাগেরহাটের মোল্লাহাট উপজেলার কচুড়িয়া গ্রামে। ভুক্তভোগী মামলার বাদি মোঃ গামা মোল্লা মোল্লাহাট উপজেলার কচুড়িয়া গ্রামের মৃত হোসেন আলী মোল্লার ছেলে। অভিযুক্ত সাজাপ্রাপ্ত মামলার আসামী মোঃ হান্নান মোল্লা ও মোঃ হাবুল শেখ একই উপজেলার কচুড়িয়া গ্রামের। ভুক্তভোগী মামলার বাদি মোঃ গামা মোল্লা বলেন, অবৈধ ভাবে আমার মৎস্য ঘের থেকে মাছ ধরা ও হুমকিকে কেন্দ্র করে ২০২৩ সালে পেনাল কোড ৫০৬ ধারায় মামলা দায়ের করি। মামলা দায়েরের পর থেকে তারা আমি ও আমার পরিবারকে বিভিন্ন সময় হুমকি ধামকি দিয়ে আসছিল। গত ২৯ মে উক্ত মামলায় মামলার আসামী মোঃ হান্নান মোল্লা ও মোঃ হাবুল শেখকে ৩মাসের সশ্রম কারাদন্ড এবং ১ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরো ০৭ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। গত ২৪জুন প্রত্যক আসামী ১ মাসের মধ্যে উচ্চ আদালতে জামিনের শর্তে ১হাজার টাকা বন্ডে জামিন মঞ্জুর করে। জামিনের পর থেকেই তারা একের পর এক হুমকি দিয়ে আসছে। তারা আমাকে সামনে পেলে প্রানে মেরে ফেলবে বলে হুমকি দেয়। আসামী মোঃ হান্নান মোল্লা ও মোঃ হাবুল শেখ ও তাদের লোকদের ভয়ে ঠিক ভাবে এলাকায় থাকতে পারছি না।
ভুক্তভোগী আরো জানান, আসামী মোঃ হান্নান মোল্লা ও মোঃ হাবুল শেখ এর বিরুদ্ধে মোল্লাহাট থানায় একাধিক ব্যক্তির ৮টি অভিযোগ ও সাধারন ডায়রী রয়েছে। তারা পরসম্পদ লোভী ও সন্ত্রাসী প্রকৃতির লোক। তারা সাধারন মানুষের নামে মিথ্যা অভিযোগ ও ভয়ভীতি প্রদর্শনের একাধির অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। তিনি এ ঘটনার সঠিক তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের দাবি জানান। এ বিষয়ে অভিযুক্ত মোঃ হান্নান মোল্লা বলেন, আমার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তা সম্পূর্ন মিথ্যা ও বানোয়াট। এ বিষয়ে মোল্লাহাট থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আশরাফুল আলম বলেন, মোঃ হান্নান মোল্লার বিরুদ্ধে পূর্বে থানায় অভিযোগ করা হয়েছিল। এ ঘটনায় এখনো কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

khan

জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয়

বাগেরহাটে সাজাপ্রাপ্ত আসামীর ভয়ে পালিয়ে বেড়াচ্ছে মামলার বাদি

আপডেট টাইম : 05:40:08 pm, Sunday, 30 June 2024