চিতলমারী প্রতিনিধি
বাগেরহাটের চিতলমারীতে কুকুরের কামড়ে শিশু শিক্ষার্থী আহাদ আলী শেখ (১২) ও বৃদ্ধ কালিদাস হালদার (৬০) এবং দেবেন্দ্র নাথ বিশ্বাস (৮৫) সহ কমপক্ষে সাতজন গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (৪ জুলাই) সকাল ৯ থেকে দুপুর ৩ টা পর্যন্ত উপজেলার পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। পথচারীরা কুকুরে আক্রমন থেকে উদ্ধার করে আহতদের একটি প্রাইভেট ক্লিনিক ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে উন্নত চিকিৎসার জন্য আহাদ আলী শেখকে বাগেরহাট ২৫০ শয্যা হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আহত আহাদ আলী উপজেলার শিবপুর বড়পোল এলাকার রবিউল শেখের ছেলে ও চিতলমারী সরকারি সামছুন্নেছা মেমোরিয়াল মডেল উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর ছাত্র এবং কালিদাস হালদার খড়মখালী গ্রামের মৃত মুকন্দ হালদারের ছেলে ও দেবেন্দ্র নাথ বিশ্বাস সুরশাইল গ্রামের মৃত শশধর বিশ্বাসের ছেলে।
আহাদ আলী শেখের বাবা রবিউল শেখ বলেন, ‘সকাল ৮ টার দিকে আমার ছেলে তার স্কুলের শিক্ষক বিধান বাবুর কাছে গনিত ও ইংরেজী বিষয়ে প্রাইভেট পড়তে যায়। পাইভেট পড়ে ৯ টার দিকে ফোরার পথে তাকে কুকুরে আক্রমন করে ৫ থেকে ৬টি কামড় দিয়েছে। তাকে প্রথমে চিতলমারী ক্লিনিকে ও পরে উন্নত চিকিৎসার জন্য বাগেরহাট ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করেছি।’
প্রত্যক্ষদর্শী জাহাঙ্গীর শেখ জানান, একটি কুকুর ওই শিশুকে মারাত্মক ভাবে আক্রমণ করে। আমরা ৪-৫ জনে মিলে অনেক কষ্টে ওকে কুকুরের মুখ থেকে ছাড়িয়েছি। এছাড়া ওই কুকুরটি এ পর্যন্ত ৬-৭ জনকে কামড়ে আহত করেছে। চিতলমারী ক্লিনিকের পরিচালক চিকিৎসক সেখ ফারুক আহম্মেদ জানান, ওই কুকুরটিসহ ২০-২৫টি কুকুর এলাকায় আতংক ছড়িয়ে দিয়েছে। তার ক্লিনিকে এ পর্যন্ত ৩ জনকে চিকিৎসা দেওয়া হয়েছে। এখনই ব্যবস্থা না নিলে বড় ধরণের দূর্ঘটনা ঘটবে।চিতলমারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা চিকিৎসক মোঃ মামুন হাসান বলেন, ‘সকাল থেকে দুপুর পর্যন্ত কুকুরের কামড়ে আহত ৪ জন স্বাস্থ্য কমপ্লেক্সে এসেছে। আমরা তাদের প্রয়োজনীয় চিকিৎসা দিচ্ছি।
Dhaka
,
Sunday, 13 September 2026
বিজ্ঞপ্তিঃ
শিশুদের পড়িয়ে, হাটে বড়ই বিক্রি করে এসএসসিতে এ প্লাস পেল দুর্জয়
মোরেলগঞ্জে জুলাই অভ্যুত্থান দিবসকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে বিদ্যালয় তালা ঝুলিয়ে রেখেছেন স্কুল কর্তৃপক্ষ,
বাগেরহাটে বৃত্তি পরীক্ষা হল সুপারদের প্রশিক্ষণ
মাত্র ৬ মাসে ৩০ পারা কোরআনের হাফেজ ১১ বছরের মাহমুদ
প্রান্তিক অঞ্চলের মানুষের দ্বারপ্রান্তে শিক্ষা পৌঁছে দিতে বাউবি প্রতিশ্রুতিবদ্ধ” উপাচার্য ড. এ বি এম ওবায়দুল ইসলাম
শিরোনাম :
রামপালের এক ইউনিট বন্ধ, উৎপাদন নেমেছে ৬০০ মেগাওয়াটের নিচে
তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু
কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয়
ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।।
তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি
মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা
বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ
মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ
কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি
বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা
চিতলমারীতে কুকুরের কামড়ে শিশু শিক্ষার্থী ও দুই বৃদ্ধসহ আহত-৭
-
Reporter Name - আপডেট টাইম : 04:41:05 pm, Thursday, 4 July 2024
- 171 বার
জনপ্রিয় সংবাদ




















