Dhaka , Sunday, 13 September 2026
শিরোনাম :
তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয় ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।। তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে IELTS ও জাপানি ভাষা শিক্ষা নিয়ে সেমিনার

বোন বাড়ী থেকে আর বাড়ি ফেরা হলোনা বরগুনার বৃদ্ধ সুলতান খাঁনের।।

  • Reporter Name
  • আপডেট টাইম : 06:42:03 pm, Saturday, 6 July 2024
  • 194 বার

বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটের শরণখোলায় বোনের বাড়িতে বেড়াতে এসে বেপরোয়া ভাবে চলা ইজিবাইকের ধাক্কায় প্রাণ হারালেন সুলতান খাঁন (৭০) নামের এক বৃদ্ধ। রবিবার (৭জুলাই) সকালে উপজেলার উত্তর কদমতলা মহিলা মাদ্রাসা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। শরণখোলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ কামরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত সুলতান খাঁন বড়গুনা জেলার তালতলি উপজেলার নিদ্রা সকিনা গ্রামে বাসিন্দা। তিনি গত ৭ দিন আগে শরণখোলা উপজেলার উত্তর কদমতলা গ্রামে বোন জামাই মেঃ তানজির মৃধার বাড়িতে বেড়াতে আসেন।নিহতের বোন জামাই তানজির মৃধার ভাই সবুর মৃধা বলেন,তার বেয়াই সুলতান খাঁন সকাল বাড়ি থেকে বের হয়ে রায়েন্দা বাজারের দিকে যাচ্ছিলেন। এসময় বাংলাবাজারের দিক থেকে বেপরোয়া গতিতে দুইটি ইজিবাইক একইদিকে যাওয়ার সময় একটি গাড়ি আর একটি গাড়িকে ওভারটেক করতে গেল সুলতান খাকে ধাক্কা দেয়। গাড়ির ধাক্কায় সুলতান খাঁনের মাথা থেতলে যায় এবং হাসপাতালে নেয়ার আগেই তিনি মারা যান।
শরণখোলা থানার ওসি মোঃ কামরুজ্জামান জানান, ঘাতক ইজিবাইক চালককে আটকের চেষ্টা চলছে। মরদেহ উদ্ধার করে থানায় রাখা হয়েছে। এ ব্যাপারে পরবর্তি আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানা এ কর্মকর্তা।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

khan

জনপ্রিয় সংবাদ

তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু

বোন বাড়ী থেকে আর বাড়ি ফেরা হলোনা বরগুনার বৃদ্ধ সুলতান খাঁনের।।

আপডেট টাইম : 06:42:03 pm, Saturday, 6 July 2024