Dhaka , Sunday, 13 September 2026
শিরোনাম :
কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয় ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।। তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে IELTS ও জাপানি ভাষা শিক্ষা নিয়ে সেমিনার বাগেরহাট পৌরসভার সড়ক উন্নয়নে অনিয়মের অভিযোগ, পুরোনো ঠিকাদারের হাতেই একাধিক কাজ,

সরকারী হাসপাতালের নারী স্টাফকে মারধর করলেন যুবলীগ নেতা

  • Reporter Name
  • আপডেট টাইম : 04:44:10 pm, Monday, 29 July 2024
  • 430 বার

বাগেরহাট প্রতিনিধি
মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক নারী স্টাফকে (আয়া) মারধর করেছেন স্থানীয় এক যুবলীগ কর্মী। যুবলীগ কর্মী হাসিব আমিন (৩৫) মোংলা পৌর কাউন্সিলর ও পৌর যুবলীগের সভাপতির আপন শ্যালক। শ্যালক হাসিব ওই নারী স্টাফকে মারপিটের সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন কবির হোসেন নিজেও। সরকারী হাসপাতালের স্টাফকে মারপিটের খবরে হাসপাতালে ব্যাপক মানুষের উপস্থিতি ঘটে। এ ঘটনায় হাসপাতালে ছুটে যান পুলিশও।উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আয়া সাবিনা সুলতানা (২৮) জানান, পৌর কাউন্সিলর কবির হোসেন বেশ কয়েকজন লোক সাথে নিয়ে রবিবার রাত সাড়ে ৮টার দিকে এক রোগীকে দেখতে হাসপাতালে আসেন। ওই সময়টাতে মুলত হাসপাতালের রোগীদের ওষুধ সরবরাহের সময়। এ কথা বলতেই কাউন্সিলর কবির হোসেনের শ্যালক হাসিব আমিনসহ সাথের অন্যান্যরা আমার উপর চড়াও হন। পরবর্তীতে হাসিব আমাকে বেধড়ক মারপিট করেন। খবর পেয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ শাহীনও ছুটে আসেন। আসে পুলিশও। এছাড়াও হাসিবের পক্ষ হয়ে আওয়ামী ও যুবলীগের নেতৃবৃন্দরা আসেন। এনিয়ে পরে হাসপাতালে চরম বাকবিতন্ডাও হয়। পরে তারা আমাকে সরি বলে চলে যান। সাবিনা বলেন, আমি এমন ‘সরি’ মানিনা। হাসিব আমাকে যাওয়ার সময় পিটিয়ে মেরে ফেলার হুমকি দিয়ে যান। আমি মামলা করবো, সরি’র মত বিচার আমি মানিনা।বাগেরহাট জেলা সিভিল সার্জন ডাঃ মোঃ জালাল উদ্দীন বলেন, আমি মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ শাহীনের সাথে কথা বলে বিষয়টি দেখছি।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

khan

জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয়

সরকারী হাসপাতালের নারী স্টাফকে মারধর করলেন যুবলীগ নেতা

আপডেট টাইম : 04:44:10 pm, Monday, 29 July 2024