চিতলমারী প্রতিনিধি
বাগেরহাটের চিতলমারীতে মৎস্য সম্পদের সুরক্ষা ও সমৃদ্ধি অর্জনে ‘সাসটেইনেবল কোস্টল এন্ড মেরিন ফিসারিজ প্রকল্প’ ব্যাপক কাজ করে যাচ্ছে। এ প্রকল্পের আওতায় এ উপজেলার ৭ টি ইউনিয়নে ২২৬ একর জমিতে সরকারের সহযোগিতায় স্মার্ট পদ্ধতিতে মাছ চাষ শুরু হয়েছে। মৎস্য অধিদপ্তরের পরিচালনায় এখানে ৭৮ জন নারী ও ৩২২ জন পুরুষ মৎস্য চাষি নিরলস ভাবে কাজ করছেন। মঙ্গলবার (৩০ জুলাই) বেলা ১১ টায় এক সংবাদ সম্মেলনে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শেখ আসাদুল্লাহ সাংবাদিকদের এ সব তথ্য জানান।
‘ভরবো মাছে মোদের দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ।’ এই শ্লোগানকে সামনে রেখে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৪ উপলক্ষে মৎস্য কর্মকর্তার দপ্তরে এ সম্মেলন হয়। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মেরিন ফিসারিজ কর্মকর্তা মোঃ আশরাফুল ইসলাম, সাংবাদিক মুন্সি দেলোয়ার হোসেন, সেলিম সুলতান সাগর, মোঃ সাফায়েত হোসেন, কপিল ঘোষ ও মোঃ মেরাজুল ইসলাম খান প্রমূখ।চিতলমারী উপজেলায় ১৬ হাজার মৎস্য ঘের ও ৬ হাজার ৯৫৮ টি পুকুর রয়েছে। এর মধ্যে ২ হাজার ৫০০ ঘেরে বাগদা এবং ১৩ হাজার ৫০০ ঘেরে গলদা চিংড়ির চাষ হয়। মাছ চাষিরা উভয় ঘের ও পুকুরে চিংড়ি মাছের সাথে সাদা মাছের চাষ করেন। এখানের চাষিরা বছরে ৫ হাজার মেট্রিকটন গলদা চিংড়ি, ৩ হাজার মেট্রিকটন সাদা মাছ ও ৪০০ মেট্রিকটন বাগদা চিংড়ি উৎপাদন করে থাকেন।
Dhaka
,
Sunday, 1 November 2026
বিজ্ঞপ্তিঃ
পিসি কলেজে জাতীয় ছাত্রশক্তির উন্মুক্ত বইঘর উদ্বোধন
শিশুদের পড়িয়ে, হাটে বড়ই বিক্রি করে এসএসসিতে এ প্লাস পেল দুর্জয়
মোরেলগঞ্জে জুলাই অভ্যুত্থান দিবসকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে বিদ্যালয় তালা ঝুলিয়ে রেখেছেন স্কুল কর্তৃপক্ষ,
বাগেরহাটে বৃত্তি পরীক্ষা হল সুপারদের প্রশিক্ষণ
মাত্র ৬ মাসে ৩০ পারা কোরআনের হাফেজ ১১ বছরের মাহমুদ
শিরোনাম :
বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত
দেশের স্বার্থ ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস করা হবে না —–ডা. শফিকুর রহমান
জায়গার সংকট, আগাছা-জঙ্গলে বেহাল বাগেরহাটের বড় কবরস্থান, দাফনেও ভোগান্তি
বাগেরহাট পৌর যুবদলের আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা
৩০ অক্টোবর থেকে দুবলার চরে শুঁটকি উৎসব, জীবিকার সন্ধানে সাগরে নামছেন হাজারো জেলে
বাগেরহাটে নাগরিক ফোরামের ত্রৈমাসিক সভা ও কার্যক্রম মূল্যায়নর কর্মশালা অনুষ্ঠিত
৩১ অক্টোবর ১১ দলীয় ঐক্যের লংমার্চ, বাগেরহাটে কাটাখালীতে পথসভা
পল্টন ট্র্যাজেডিতে শহীদদের স্মরণে বাগেরহাটে জামায়াতের বিক্ষোভ মিছিল
বাগেরহাটে বাংলালিংক কর্মীকে কুপিয়ে লক্ষাধিক টাকা ছিনতাই
যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে বাগেরহাটে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ
চিতলমারীতে ২২৬ একর জলাশয়ে মাছ চাষ করছে ৪০০ নারী-পুরুষ
-
Reporter Name - আপডেট টাইম : 03:16:54 pm, Tuesday, 30 July 2024
- 392 বার
জনপ্রিয় সংবাদ










