বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটের কচুয়ায় ৬০ বছরের বৃদ্ধা কর্তৃক একই সাথে ৩ শিশুকে যৌন নির্যাতন করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার(৩০ জুলাই) বিকাল আনুমানিক ৪ টার দিকে কচুয়া উপজেলার মঘিয়া ইউনিয়নের চরসোনাকুর গ্রামে ঘটনাটি ঘটে। এ ঘটনায় ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে মামলার দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।
সরেজমিনে গিয়ে জানা যায়, চরসোনাকুর গ্রামের মৃত কাদের মোল্লার ছেলে আজাহার মোল্লা (৬০) পাশ্ববর্তী ৩ শিশুকে চকলেট ও বিলাতী গাব খাওয়ানোর প্রলোভন দিয়ে নিকটবর্তী তার ফাঁকা নিজ বাড়িতে নিয়ে গিয়ে উলঙ্গ করে যৌন কামনা চরিতার্থ করেন। একপর্যায়ে শিশুরা চিৎকার দিতে চাইলে তাদের গলা টিপে ধরার চেষ্টা করে। পরবর্তীতে বিষয়টি জানাজানি হলে অভিযুক্ত আজাহার মোল্লা পালিয়ে গেছে। তার বাড়ি গেলে ঘরটি তালাবদ্ধ অবস্থায় দেখা যায়। বিষয়টা নিয়ে এলাকাবাসীর মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে।নির্যাতনের শিকার ৩ শিশুর একজনের বয়স ৭ বছর অন্যজন ৮ বছর বাকি আরেক জনের বয়স ৯ বছর। এর মধ্যে ২ জন ২ য় শ্রেনীতে পড়ালেখা করেন বাকি একজন ৩ য় শ্রেনীর ছাত্রী।এ ঘটনায় এলাকাবাসী জানান, অভিযুক্ত ব্যক্তি একজন জঘন্য প্রকৃতির লোক। তিনি এর আগেও তার এ ধরনের অপকর্মের জন্য এলাকাবাসী ও তার নিজ পরিবারের কাছে মারপিটের স্বীকার হয়েছে। তার সঠিক শাস্তি হওয়া উচিত। এ ধরনের ঘৃনিত কাজের জন্য অভিযুক্ত ব্যক্তিকে দ্রæত সময়ের মধ্যে গ্রেফতারের দাবি ও দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানান।
কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মহসীন হোসেন বলেন, বিষয়টি শুনেছি। এ ঘটনায় এখনো পর্যন্ত আমরা কোন লিখিত অভিযোগ পাইনি। লিখিত অভিযোগ পেলে তদন্ত অপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।
Dhaka
,
Sunday, 1 November 2026
বিজ্ঞপ্তিঃ
পিসি কলেজে জাতীয় ছাত্রশক্তির উন্মুক্ত বইঘর উদ্বোধন
শিশুদের পড়িয়ে, হাটে বড়ই বিক্রি করে এসএসসিতে এ প্লাস পেল দুর্জয়
মোরেলগঞ্জে জুলাই অভ্যুত্থান দিবসকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে বিদ্যালয় তালা ঝুলিয়ে রেখেছেন স্কুল কর্তৃপক্ষ,
বাগেরহাটে বৃত্তি পরীক্ষা হল সুপারদের প্রশিক্ষণ
মাত্র ৬ মাসে ৩০ পারা কোরআনের হাফেজ ১১ বছরের মাহমুদ
শিরোনাম :
বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত
দেশের স্বার্থ ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস করা হবে না —–ডা. শফিকুর রহমান
জায়গার সংকট, আগাছা-জঙ্গলে বেহাল বাগেরহাটের বড় কবরস্থান, দাফনেও ভোগান্তি
বাগেরহাট পৌর যুবদলের আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা
৩০ অক্টোবর থেকে দুবলার চরে শুঁটকি উৎসব, জীবিকার সন্ধানে সাগরে নামছেন হাজারো জেলে
বাগেরহাটে নাগরিক ফোরামের ত্রৈমাসিক সভা ও কার্যক্রম মূল্যায়নর কর্মশালা অনুষ্ঠিত
৩১ অক্টোবর ১১ দলীয় ঐক্যের লংমার্চ, বাগেরহাটে কাটাখালীতে পথসভা
পল্টন ট্র্যাজেডিতে শহীদদের স্মরণে বাগেরহাটে জামায়াতের বিক্ষোভ মিছিল
বাগেরহাটে বাংলালিংক কর্মীকে কুপিয়ে লক্ষাধিক টাকা ছিনতাই
যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে বাগেরহাটে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ
বাগেরহাটে একই সাথে ৩ শিশু যৌন নির্যাতনের শিকার
-
Reporter Name - আপডেট টাইম : 05:16:20 pm, Wednesday, 31 July 2024
- 548 বার
Tag :
শিশু যৌন নির্যাতন
জনপ্রিয় সংবাদ










