নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট
বাগেরহাটে মাছ চাষে অবদান রাখায় ৩ চাষীকে সম্মাননা দিয়েছেন মৎস্য অধিদপ্তর। জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে বুধবার (৩১ জুলাই) দুপুরে জেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত আয়োজিত অণুষ্ঠানে এসব চাষীদের মাঝে সম্মাননা স্মারক তুলে দেন জেলা প্রশাসক মোহাঃ খালিদ হোসেন।সম্মাননা প্রাপ্তরা হলেন, রামপাল উপজেলার মল্লিকেরবের এলাকার মোঃ রেদওয়ান মারুফ, মোল্লাহাট উপজেলার কুলিয়া এলাকার আলমগীর শেখ ও মোংলা উপজেলার দক্ষিন কাইনমারী এলাকার সেখ মোঃ সেলিম। এদের মধ্যে মোঃ রেদওয়ান মারুফকে বাগদা উৎপাদন, আলমগীর শেখকে গলদা এবং সেখ মোঃ সেলিমকে তেলাপিয়া মাছ উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় সম্মাননা দেওয়া হয়।মৎস্য সপ্তাহ উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য দেন, বাগেরহাটের জেলা প্রশাসক মোহাঃ খালিদ হোসেন, পুলিশ সুপার আবুল হাসনাত খান, কৃষি স¤প্রসারণ অধিদপ্তর, বাগেরহাটের উপ-পরিচালক শঙ্কর কুমার মজুমদার, বাগেরহাট জেলা মৎস্য কর্মকর্তা এ এস এম রাসেল, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ফেরদাউস আনছারি, সদর উপজেলা পরিষদের ভাইস মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভীন, বীর মুক্তিযোদ্ধা নকিব সিরাজ উদ্দিন, সরদার শুকুর আহমেদ প্রমুখ।এর আগে মৎস্য সপ্তাহ উপলক্ষে জেলা পরিষদ অডিটোরিয়ামের সামনে থেকে একটি বর্নাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রায় মৎস্য চাষী, মৎস্য কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেনি পেশার মানুষ অংশগ্রহন করেন।
Dhaka
,
Sunday, 13 September 2026
বিজ্ঞপ্তিঃ
শিশুদের পড়িয়ে, হাটে বড়ই বিক্রি করে এসএসসিতে এ প্লাস পেল দুর্জয়
মোরেলগঞ্জে জুলাই অভ্যুত্থান দিবসকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে বিদ্যালয় তালা ঝুলিয়ে রেখেছেন স্কুল কর্তৃপক্ষ,
বাগেরহাটে বৃত্তি পরীক্ষা হল সুপারদের প্রশিক্ষণ
মাত্র ৬ মাসে ৩০ পারা কোরআনের হাফেজ ১১ বছরের মাহমুদ
প্রান্তিক অঞ্চলের মানুষের দ্বারপ্রান্তে শিক্ষা পৌঁছে দিতে বাউবি প্রতিশ্রুতিবদ্ধ” উপাচার্য ড. এ বি এম ওবায়দুল ইসলাম
শিরোনাম :
কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয়
ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।।
তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি
মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা
বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ
মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ
কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি
বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা
বাগেরহাটে IELTS ও জাপানি ভাষা শিক্ষা নিয়ে সেমিনার
বাগেরহাট পৌরসভার সড়ক উন্নয়নে অনিয়মের অভিযোগ, পুরোনো ঠিকাদারের হাতেই একাধিক কাজ,
বাগেরহাটে মাছ উৎপাদনে অবদান রাখায় সম্মাননা পেলেন ৩ চাষী
-
Reporter Name - আপডেট টাইম : 06:36:44 pm, Wednesday, 31 July 2024
- 899 বার
Tag :
মাছ উৎপাদনে
জনপ্রিয় সংবাদ



















