Dhaka , Sunday, 1 November 2026
শিরোনাম :
বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত দেশের স্বার্থ ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস করা হবে না          —–ডা. শফিকুর রহমান জায়গার সংকট, আগাছা-জঙ্গলে বেহাল বাগেরহাটের বড় কবরস্থান, দাফনেও ভোগান্তি বাগেরহাট পৌর যুবদলের আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ৩০ অক্টোবর থেকে দুবলার চরে শুঁটকি উৎসব, জীবিকার সন্ধানে সাগরে নামছেন হাজারো জেলে বাগেরহাটে নাগরিক ফোরামের ত্রৈমাসিক সভা ও কার্যক্রম মূল্যায়নর কর্মশালা অনুষ্ঠিত  ৩১ অক্টোবর ১১ দলীয় ঐক্যের লংমার্চ, বাগেরহাটে কাটাখালীতে পথসভা পল্টন ট্র্যাজেডিতে শহীদদের স্মরণে বাগেরহাটে জামায়াতের বিক্ষোভ মিছিল বাগেরহাটে বাংলালিংক কর্মীকে কুপিয়ে লক্ষাধিক টাকা ছিনতাই যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে বাগেরহাটে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ

কচুয়ায় ৩ শিশুকে যৌন নির্যাতনের মামলায় অভিযুক্ত ৭০ বছরের বৃদ্ধা আটক

  • Reporter Name
  • আপডেট টাইম : 01:14:53 pm, Friday, 2 August 2024
  • 445 বার

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটের কচুয়ায় ৭০ বছরের বৃদ্ধা কর্তৃক একই সাথে ৩ মেয়ে শিশুকে যৌন নির্যাতনের ঘটনায় অভিযুক্ত আজহার আলি মোল্লাকে আটক করা হয়েছে।  বৃহস্পতিবার (১ আগষ্ট) রাত সাড়ে ১১ টায় পিরোজপুর জেলার রাজারহাট এলাকা থেকে গ্রেফতার করে কচুয়া থানা পুলিশ।এর আগে গত ৩০ জুলাই বিকাল আনুমানিক ৪ টার দিকে কচুয়া উপজেলার মঘিয়া ইউনিয়নের চরসোনাকুর গ্রামে ঘটনাটি ঘটে। চরসোনাকুর গ্রামের মৃত কাদের মোল্লার ছেলে আজাহার মোল্লা (৭০) ঐ ৩ শিশুকে চকলেট ও বিলাতী গাব খাওয়ানোর প্রলোভন দিয়ে নিকটবর্তী তার ফাঁকা নিজ বাড়িতে নিয়ে গিয়ে উলঙ্গ করে যৌন কামনা চরিতার্থ করেন। একপর্যায়ে শিশুরা চিৎকার দিতে চাইলে তাদের গলা টিপে ধরার চেষ্টা করে। পরবর্তীতে বিষয়টি জানাজানি হলে অভিযুক্ত আজাহার মোল্লা পালিয়ে গেলেও ঘটনার পর ভিকটিম এর পিতা আলম মোল্লা বাদী হয়ে অভিযুক্ত আজাহার মোল্লার বিরুদ্ধে ১ আগষ্ট কচুয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।নির্যাতনের শিকার ৩ শিশুর একজনের বয়স ৭ বছর অন্যজন ৮ বছর বাকি আরেক জনের বয়স ৯ বছর। এর মধ্যে ২ জন ২য় শ্রেনীতে পড়ালেখা করেন বাকি একজন ৩য় শ্রেনীর ছাত্রী।স্থানীয়রা জানান, আটককৃত ব্যাক্তি একজন জঘন্য প্রকৃতির লোক। এর আগেও তার যৌন কামনা চরিতার্থ করার জন্য বিভিন্ন অপকর্ম করে এলাকা বাসীর কাছে ধরাখেয়ে মারপিটের স্বীকার হয়েছে। তার সঠিক বিচারের দাবি করেন তারা।

এ বিষেয়ে কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মহসীন হোসেন জানান,ঘটনার পর থেকে আসামি পুলিশি গ্রেপ্তার এড়ানোর জন্য পলাতক ছিল। মামলা রুজুর পর থেকে আসামিকে গ্রেপ্তারের জন্য কচুয়া থানা সহ আশপাশের বিভিন্ন থানা এলাকায় অভিযান করে পিরোজপুর জেলার রাজারহাট এলাকা আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রকৃয়াধীন বলে জানান তিনি।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

khan

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

কচুয়ায় ৩ শিশুকে যৌন নির্যাতনের মামলায় অভিযুক্ত ৭০ বছরের বৃদ্ধা আটক

আপডেট টাইম : 01:14:53 pm, Friday, 2 August 2024