Dhaka , Sunday, 13 September 2026
শিরোনাম :
কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয় ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।। তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে IELTS ও জাপানি ভাষা শিক্ষা নিয়ে সেমিনার বাগেরহাট পৌরসভার সড়ক উন্নয়নে অনিয়মের অভিযোগ, পুরোনো ঠিকাদারের হাতেই একাধিক কাজ,

বাগেরহাটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অবস্থান কর্মসূচি পালিত

  • Reporter Name
  • আপডেট টাইম : 05:39:19 pm, Thursday, 15 August 2024
  • 487 বার

বাগেরহাট প্রতিনিধি
গণহত্যার বিচার, আহতদের সুচিকিৎসা ও বিগত ১৬ বছরের ঘুম, খুন ও দুর্নীতির বিচারের দাবিতে বাগেরহাটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে। বৃহস্পতিবার সকালে বাগেরহাট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে সর্বস্তরের ছাত্র-জনতা আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়।বাগেরহাটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা সকালে শহরের স্বাধীনতা উদ্যানে পথসভা করে। পথসভায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয় রেজওয়ান শরিফ, ঢাকা বিশ্ববিদ্যালয় ফজর আলী,ডেফোডিল বিশ্ববিদ্যালয়ের  মো. মুর্শিদুল ইসলাম খান ইমন, বাগেরহাট সরকারী পিসি কলেজের শিক্ষার্থী আজমির হোসেন, নাহিদ হাসান নাঈম, ফাইম আহম্মদ আকাশ,ফারজানা পায়েল ও স্বদেশ রহমান বক্তব্য রাখেন। এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা বলেন, ছাত্র আন্দোলনের সময় শেখ হাসিনার হুকুমে যে গণহত্যা করা হয়েছিলো তার বিচার হতে হবে। আন্দোলনের সময় যে সব শিক্ষার্থী পুলিশের গুলিতে ও ছাত্রলীগের সন্ত্রাসী দ্বারা আহত হয়েছেন তাদের সুচিকিৎসা নিশ্চিত ও বিগত ১৬ বছর সরকারে থাকার সময় শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরাসহ আওয়ামী লীগের মন্ত্রী-এমপি ও নেতারা যে দুর্নীতি করেছে এবং ঘুম-খুন হয়েছে তার দ্রুত বিচার করতে হবে।
পথসভা শেষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল বের করে। বিক্ষোভ মিছিলটি বাগেরহাট শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।

বাগেরহাট
১৫. ০৮. ২০২৪

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

khan

জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয়

বাগেরহাটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অবস্থান কর্মসূচি পালিত

আপডেট টাইম : 05:39:19 pm, Thursday, 15 August 2024