Dhaka , Sunday, 1 November 2026
শিরোনাম :
বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত দেশের স্বার্থ ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস করা হবে না          —–ডা. শফিকুর রহমান জায়গার সংকট, আগাছা-জঙ্গলে বেহাল বাগেরহাটের বড় কবরস্থান, দাফনেও ভোগান্তি বাগেরহাট পৌর যুবদলের আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ৩০ অক্টোবর থেকে দুবলার চরে শুঁটকি উৎসব, জীবিকার সন্ধানে সাগরে নামছেন হাজারো জেলে বাগেরহাটে নাগরিক ফোরামের ত্রৈমাসিক সভা ও কার্যক্রম মূল্যায়নর কর্মশালা অনুষ্ঠিত  ৩১ অক্টোবর ১১ দলীয় ঐক্যের লংমার্চ, বাগেরহাটে কাটাখালীতে পথসভা পল্টন ট্র্যাজেডিতে শহীদদের স্মরণে বাগেরহাটে জামায়াতের বিক্ষোভ মিছিল বাগেরহাটে বাংলালিংক কর্মীকে কুপিয়ে লক্ষাধিক টাকা ছিনতাই যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে বাগেরহাটে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ

বাগেরহাটে শেখ হাসিনার বিচারের দাবীতে বিএনপির অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ

  • Reporter Name
  • আপডেট টাইম : 07:13:33 pm, Thursday, 15 August 2024
  • 202 বার

নিজস্ব প্রতিদেক, বাগেরহাট
বাগেরহাটে শেখ হাসিনার বিচারের দাবিতে অবস্থান কর্মসূচি পালন ও বিক্ষোভ প্রদর্শন করেছেন জেলা বিএনপি। বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দ্বিতীয় দিনের মত বৃহস্পতিবার (১৫ আগষ্ট) দুপুরে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এই অবস্থান কর্মসূচি পালন করে। এরআগে জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক সুজাউদ্দিন মোল্লা সুজনের নেতৃত্বে বিশাল এক মিছিল শহীদ মিনার চত্বরে কর্মসূচিতে অংশ নেয়। এছাড়াও বিভিন্ন এলাকা থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে দলীয় নেতাকর্মীরা কর্মসুচিতে অংশগ্রহন করেন।সমাবেশে বক্তব্য দেন, জেলা বিএনপির আহŸায়ক এটিএম আকরাম হোসেন তালিম, সদস্য সচিব মোজাফফর রহমান আলম, জেলা বিএনপির সাবেক সভাপতি এম সালামসহ জেলা ও উপজেলা বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী। বক্তারা বলেন, বিএনপি একটি সুশৃঙ্খল রাজনৈতিক দল। এ দলের সদস্যরা কখনও বিশৃঙ্খলা করে না। কিন্তু বিএনপি নামধারী কিছু অসাধু মানুষ হিন্দু ধর্মালম্বীদের বাড়ি ঘর ও উপষানালয় ভাংচুর করে বিএনপির নেতাকর্মীদের উপর দোষ চাপাতে চাচ্ছে। এসব সুযোগবাদীদের দিকে সজাগ দৃষ্টি রাখতে হবে। বাগেরহাটে কোন মানুষের উপর কোন প্রকার অন্যায় অত্যাচার করতে দেওয়া হবে না। যদি সুযোগ সন্ধ্যানি কেউ ব্যক্তি আক্রোশ মেটাতে হামলা, মারধর, ভাংচুর ও অগ্নিসংযোগ করে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহনের হুশিয়ারী দেন বিএনপির শীর্ষ নেতারা। এছাড়া ছাত্র-জনতার উপর গুলি চালিয়ে গণহত্যার দায়ে শেখ হাসিনার বিচারের দাবী জানান বক্তারা।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

khan

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

বাগেরহাটে শেখ হাসিনার বিচারের দাবীতে বিএনপির অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ

আপডেট টাইম : 07:13:33 pm, Thursday, 15 August 2024