Dhaka , Sunday, 13 September 2026
শিরোনাম :
তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয় ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।। তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে IELTS ও জাপানি ভাষা শিক্ষা নিয়ে সেমিনার

ঢাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে মোড়েলগঞ্জের নবম শ্রেনীর শিক্ষার্থী নিহত

  • Reporter Name
  • আপডেট টাইম : 02:10:24 pm, Saturday, 17 August 2024
  • 268 বার

বাগেরহাট প্রতিনিধি

শেখ হাসিনার সরকার পদত্যাগের দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বাগেরহাটের মোড়েলগঞ্জের নবম শ্রেনীর শিক্ষার্থী শাহরিয়ার হাসান আলভী(১৫) নিহত হয়েছেন। গত ০৪ঠা আগস্ট রবিবার ঢাকার মিরপুর-১০ এ গুলিবিদ্ধ হন আলভী। গুলিবিদ্ধ অবস্থায় আলভীকে ঢাকার মিরপুরের ডা: আজমল হাসপাতালে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করে। নিহত আলভী বাগেরহাটের মেড়েলগঞ্জ উপজেলার পশ্চিম বহরবুনিয়া গ্রামের মোঃ আবুল হাসানের ছেলে। জানা যায়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ঢাকার দেশ টেকনিক্যাল স্কুলের নবম শ্রেণীর শিক্ষার্থী  শাহরিয়ার হাসান আলভী মিরপুর-১০ এ শিক্ষার্থীদের সাথে আন্দোলন করছিলেন্। ০৪ঠা আগস্ট বিকাল আনুমানিক ৬ ঘটিকার সময় মিরপুরে পুলিশের ছোড়া অন্তত ২ টি বুলেট এসে লাগে আলভীর পেটে । রক্তাক্ত অবস্থায় আলভীকে উদ্ধার করে তার সহপাঠীরা নিয়ে যায় মিরপুরের ডা: আজমল হাসপাতালে এবং কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করে। নিহত আলভীর পিতা মোঃ আবুল হাসান বলেন, আমি একজন ক্ষুদ্র ব্যবসায়ী। আমার গ্রামের বাড়ি বাগেরহাটের মোড়েলগঞ্জে বর্তমানে পরিবার নিয়ে মিরপুর পল্লবীতে ভাড়া বাসায় থাকি। আলভী ছাড়াও আমার সাড়ে ৮ বছরের ছোট একটা মেয়ে আছে। আমার মেয়ে আলিফা তৃতীয় শ্রেনীতে পড়াশুনা করে। আমার ছেলে আলভী ঢাকার কালসির দেশ পলিটেকনিক স্কুলের নবম শ্রেনীর শিক্ষার্থী।  ০৪ঠা আগস্ট প্রতিদিনের মত আমার ছেলে আলভী তার বন্ধুদের সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যায়। দুপুর গড়িয়ে বিকাল, সন্ধ্যা হয়ে গেলেও আমার ছেলের কোন সন্ধ্যান পাই না। পরে তার সহপাঠীরা সন্ধ্যা ৭ ঘটিকার সময় আলভীর মরা দেহ বাসায় নিয়ে আসে। পরবর্তীতে আমরা স্থানীয় মসজিদে গোসল – জানাজা শেষ করে কালসি কবরস্থানে রাত ১০ ঘটিকার সময় দাফন সম্পন্ন করি। তিনি আরো বলেন, আমার ছেলে মৃত খবর শোনার পর থেকেই আমার স্ত্রী অসুস্থ হয়ে পড়েছে। নিজের একমাত্র ছেলেকে হারিয়ে পাগল প্রায় অবস্থা। তার ছেলের হত্যাকাণ্ডে পুলিশসহ যারা জরিত, সুষ্ঠু তদন্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এই সন্তানহারা অসহায় পিতা।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

khan

জনপ্রিয় সংবাদ

তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু

ঢাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে মোড়েলগঞ্জের নবম শ্রেনীর শিক্ষার্থী নিহত

আপডেট টাইম : 02:10:24 pm, Saturday, 17 August 2024