চিতলমারী প্রতিনিধি
বাগেরহাটের চিতলমারীতে একটি দরিদ্র পরিবারের অটোভ্যানের ৪টি ব্যাটারী চুরি হয়েছে। চুরির পর থেকে ওই পরিবারের উপার্জন বন্ধ রয়েছে। এতে ওই পরিবারের ৭ সদস্য জীবিকা নির্বাহ বিপাকে পড়েছে। এ ঘটনায় ক্ষতিগ্রস্থ মনিরুজ্জামান মিনা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। সোমবার (১৯ আগস্ট) বিকেলে চৌদ্দহাজারী গ্রামের মনিরুজ্জামান মিনা (৫০) সাংবাদিকদের জানান, তিনি পেশায় একজন কৃষক। বৃদ্ধ বাবা, স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়েকে নিয়ে তার ৭ সদস্যর পরিবার। এক ছেলে ও দুই মেয়ে পড়াশুনা করে। বড় ছেলে আব্দুল করিম সংসারে অভাবের কারণে ভ্যান চালায়। প্রতিদিনের ন্যায় ১৭ আগস্ট রাতে প্রতিবেশী আজাদের গ্যারেজে চার্জে রেখে সে ঘুমাতে যায়। ১৮ আগস্ট ভোরে গিয়ে দেখেন ভ্যানের ৪টি ব্যাটারীই চোরেরা চুরি করে নিয়ে গেছে। তিনি আরও জানান, একটি এনজিও থেকে ৩৫ হাজার টাকা লোন করে ছেলেকে ভ্যানটি কিনে দিয়েছিলেন। এখন ভ্যান না চালাতে পারলে কিস্তির টাকা পরিশোধ করবেন কিভাবে। আয় বন্ধ হওয়ায় এমনিতেই পরিবারের সদস্যদের জীবিকা নির্বাহ নিয়ে বিপাকে পড়েছেন। তাই তিনি চুরিকৃত ব্যাটারী উদ্ধরের আশায় ১৮ আগস্ট রাতে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
এ ব্যাপারে চিতলমারী থানার ডিউটি অফিসার এএসআই সঞ্জয় জানান, গত রাতে অভিযোগ হলে ওসি স্যার অবশ্যই যে কোন অফিসারকে দায়িত্ব দিয়েছেন। অফিসার তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নিবেন।
Dhaka
,
Sunday, 13 September 2026
বিজ্ঞপ্তিঃ
শিশুদের পড়িয়ে, হাটে বড়ই বিক্রি করে এসএসসিতে এ প্লাস পেল দুর্জয়
মোরেলগঞ্জে জুলাই অভ্যুত্থান দিবসকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে বিদ্যালয় তালা ঝুলিয়ে রেখেছেন স্কুল কর্তৃপক্ষ,
বাগেরহাটে বৃত্তি পরীক্ষা হল সুপারদের প্রশিক্ষণ
মাত্র ৬ মাসে ৩০ পারা কোরআনের হাফেজ ১১ বছরের মাহমুদ
প্রান্তিক অঞ্চলের মানুষের দ্বারপ্রান্তে শিক্ষা পৌঁছে দিতে বাউবি প্রতিশ্রুতিবদ্ধ” উপাচার্য ড. এ বি এম ওবায়দুল ইসলাম
শিরোনাম :
তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু
কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয়
ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।।
তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি
মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা
বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ
মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ
কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি
বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা
বাগেরহাটে IELTS ও জাপানি ভাষা শিক্ষা নিয়ে সেমিনার
চিতলমারীতে অটোভ্যানের ব্যাটারী চুরি, বিপাকে ৭ সদস্যর পরিবার
-
Reporter Name - আপডেট টাইম : 06:57:00 pm, Monday, 19 August 2024
- 211 বার
Tag :
অটোভ্যানের ব্যাটারী চুরি
জনপ্রিয় সংবাদ



















