বাগেরহাট প্রতিনধি
ছাত্র-জনতার উপর নির্বিচারে গুলি চালিয়ে হত্যার দায়ে শেখ হাসিনা ও তার দোসরদের ফাঁসির দাবীতে বাগেরহাটের ফকিরহাটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হযেছে। সকালে বিএনপি নেতা ইঞ্জিনিয়ার মাসুদ রানার নেতৃত্বে ফকিরহাট বিশ্বরোড মোড় থেকে মিছিলটি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে ডাকবাংলা মোড়ে এসে শেষ হয়।পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশে অন্যানদের মধ্যে বক্তব্য দেন, বিএনপি নেতা ইঞ্জিনিয়ার মাসুদ রানা, শেখ ইফতেখার আহম্মেদ পলাশ, শহিদুর ইসলাম, যুবদল নেতা মুশপিকুজ্জামান রিপন, দেলোয়ার হোসেন, মোল্লা রাজু আহম্মেদ, ছাত্রদল নেতা রবি ফকির, শেখ সাব্বিতুল ইসলাম সাত্তার, সেচ্ছাসেবক দলের কাজী মঈন উদ্দীন মেরু প্রমুখ।বক্তারা বলেন, গত ১৬ বছর ধরে এই দেশকে একটি ‘মৃত্যুপুরি’ বানিয়ে ছিল শেখ হাসিনা। পিলখানায় হত্যাযজ্ঞ, বিরোধী দলীয় নেতাকর্মীদের গুম-খুন করেছে নির্বচারে। সেই সাথে শেখ হাসিনার নেতৃত্বে দূর্নীতির মাধ্যমে এই দেশ থেকে হাজার হাজার কোটি ডলার পাচার করা হয়েছে।সর্বশেষ সে ক্ষমতায় টিকে থাকতে ছাত্র-জনতার উপর নির্বিচারে গুলি চালিয়ে গণহত্যা করেছে। এজন্য শেখ হাসিনা ও তার দোসরদের দেশে ফিরিয়ে এনে দ্রুত ফাঁসির দাবী জানান তারা।বিক্ষোভ সমাবেশে বিএনপি ও তার অংগ সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন
Dhaka
,
Sunday, 1 November 2026
বিজ্ঞপ্তিঃ
পিসি কলেজে জাতীয় ছাত্রশক্তির উন্মুক্ত বইঘর উদ্বোধন
শিশুদের পড়িয়ে, হাটে বড়ই বিক্রি করে এসএসসিতে এ প্লাস পেল দুর্জয়
মোরেলগঞ্জে জুলাই অভ্যুত্থান দিবসকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে বিদ্যালয় তালা ঝুলিয়ে রেখেছেন স্কুল কর্তৃপক্ষ,
বাগেরহাটে বৃত্তি পরীক্ষা হল সুপারদের প্রশিক্ষণ
মাত্র ৬ মাসে ৩০ পারা কোরআনের হাফেজ ১১ বছরের মাহমুদ
শিরোনাম :
বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত
দেশের স্বার্থ ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস করা হবে না —–ডা. শফিকুর রহমান
জায়গার সংকট, আগাছা-জঙ্গলে বেহাল বাগেরহাটের বড় কবরস্থান, দাফনেও ভোগান্তি
বাগেরহাট পৌর যুবদলের আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা
৩০ অক্টোবর থেকে দুবলার চরে শুঁটকি উৎসব, জীবিকার সন্ধানে সাগরে নামছেন হাজারো জেলে
বাগেরহাটে নাগরিক ফোরামের ত্রৈমাসিক সভা ও কার্যক্রম মূল্যায়নর কর্মশালা অনুষ্ঠিত
৩১ অক্টোবর ১১ দলীয় ঐক্যের লংমার্চ, বাগেরহাটে কাটাখালীতে পথসভা
পল্টন ট্র্যাজেডিতে শহীদদের স্মরণে বাগেরহাটে জামায়াতের বিক্ষোভ মিছিল
বাগেরহাটে বাংলালিংক কর্মীকে কুপিয়ে লক্ষাধিক টাকা ছিনতাই
যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে বাগেরহাটে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ
বাগেরহাটে শেখ হাসিনার ফাঁসির দাবীতে বিএনপির বিক্ষোভ সমাবেশ
-
Reporter Name - আপডেট টাইম : 07:18:37 pm, Monday, 19 August 2024
- 177 বার
জনপ্রিয় সংবাদ










