বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটে দোকানে অগ্নিসংযোগ, ভাংচুর ও লুটপাটের ঘটনার সঠিক তদন্ত করে বিচার দাবি করেছেন ক্ষতিগ্রস্থ ক্ষুদ্র ব্যবসায়ি। ঘটনাটি ঘটেছে বাগেরহাট সদর উপজেলার গোবরদিয়া গ্রামের পুঁটিমারি ব্রিজের পশ্চিম পাশে। এ ঘটনার পর থেকে ভুক্তভোগী মোঃ জালাল হাওলাদার পরিবার পরিজন নিয়ে নিরাপত্তাহীনতায় পালিয়ে জীবন যাপন করছেন বলে অভিযোগে উল্লেখ করেছেন। ভুক্তভোগী মোঃ জালাল হাওলাদার গোবরদিয়া গ্রামের মৃত কদম আলী হাওলাদারের ছেলে। অভিযোগে জানান, ২০২৩ সালের জানুয়ারী মাসে শত্রæতা মূলক ভাবে স্থানীয় মোঃ আসাদ শেখ, মোঃ হাসান বেপারী, শুকুর বেপারী নেতৃত্বে এক দল সন্ত্রাসী রাতের আধারে আমার গাবরদিয়া গ্রামের পুঁটিমারি ব্রিজের পশ্চিম পার্শ্বের মুদি দোকানে আগুন লাগিয়ে দেয়। এতে দোকানে থাকা সকল মালামালসহ টিভি, ফ্রিজ পুড়ে ছাই হয়ে যায়। এতে আমার প্রায় ১১ লক্ষ টাকার ক্ষতি হয়। আমি একাধিক বার প্রশাসনের কাছে অভিযোগ করেও কোন প্রতিকার পাই নি। গত ৫আগস্ট বিকাল সাড়ে ৪টার দিকে আবারো মোঃ আসাদ শেখ নেতৃত্বে এক দল সন্ত্রাসী আমার দোকানে আসে। তারা আমার নাম ধরে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। এক পর্যায়ে সন্ত্রাসী বাহিনী দিয়ে আমার দোকান ভাংচুর করে ও দোকানে থাকা সকল মালামাল লুট করে নিয়ে যায়। এত আবারো আমার ৬ লক্ষ টাকার ক্ষতি হয়। তাদের সন্ত্রাসী কার্যকালাপে ও ক্ষয় ক্ষতি করে আমাকে বিনা কারনে নিঃর্শ্ বানিয়েছে। আমি কোথাও কোন অভিযোগ দিয়েও প্রতিকার পাই না। তাদের ভয়ে এখন পরিবার পরিবার নিয়ে নিরাপত্তাহীনতায় পালিয়ে জীবন যাপন করতে হচ্ছে।অভিযোগে আরো জানান, মোঃ আসাদ শেখ ও তার সন্ত্রাসী বাহিনীর ভয়ে এলাকার অনেকেই কথা বলতে পারে না। তাদের বিরুদ্ধে লুটপাট, অবৈধভাবে চাদা আদায় সহ একাধিক অভিযোগ রয়েছে। আমার সকল কিছু হারিয়ে এখন অত্যন্ত মানবেতর জীবন যাপন করছি। তিনি সকল ঘটনার সঠিক তদন্ত করে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের আহবান হানান।এ বিষয়ে মোঃ আসাদ শেখ বলেন, আমি এ ঘটনার সাথে সর্ম্পৃক্ত নাই। ০৫ আগস্ট মোঃ জালাল হাওলাদার দোকানে হামলার ঘটনা শুনতে পেরে আমি ঘটনাস্থলে যাই। লুটপাটের বিষয় সম্পর্কে তিনি কিছুই জানেননা বলে জানান।
এ বিষয়ে মোঃ সাইদুর রহমান বলেন, এ ঘটনার সঠিক তদন্ত করে প্রযোজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।
Dhaka
,
Tuesday, 3 November 2026
বিজ্ঞপ্তিঃ
পিসি কলেজে জাতীয় ছাত্রশক্তির উন্মুক্ত বইঘর উদ্বোধন
শিশুদের পড়িয়ে, হাটে বড়ই বিক্রি করে এসএসসিতে এ প্লাস পেল দুর্জয়
মোরেলগঞ্জে জুলাই অভ্যুত্থান দিবসকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে বিদ্যালয় তালা ঝুলিয়ে রেখেছেন স্কুল কর্তৃপক্ষ,
বাগেরহাটে বৃত্তি পরীক্ষা হল সুপারদের প্রশিক্ষণ
মাত্র ৬ মাসে ৩০ পারা কোরআনের হাফেজ ১১ বছরের মাহমুদ
শিরোনাম :
জাতীয় ক্রীড়াঙ্গনে নতুন দায়িত্ব পেলেন বাগেরহাটের সৈয়দ মোরশেদ আনোয়ার
প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর ঘিরে বাগেরহাটে যুবদলের প্রস্তুতি সভা
বাগেরহাটে ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে চেক বিতরণ
বাগেরহাট প্রেসক্লাবের সদস্যদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়
বাগেরহাট প্রেসক্লাবে সড়ক মন্ত্রীর এসি প্রদান
বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত
দেশের স্বার্থ ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস করা হবে না —–ডা. শফিকুর রহমান
জায়গার সংকট, আগাছা-জঙ্গলে বেহাল বাগেরহাটের বড় কবরস্থান, দাফনেও ভোগান্তি
বাগেরহাট পৌর যুবদলের আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা
৩০ অক্টোবর থেকে দুবলার চরে শুঁটকি উৎসব, জীবিকার সন্ধানে সাগরে নামছেন হাজারো জেলে
বাগেরহাটে দোকানে অগ্নিসংযোগ, ভাংচুর ও লুটপাটের ঘটনায় বিচার দাবি ক্ষুদ্র ব্যবসায়ির
-
Reporter Name - আপডেট টাইম : 06:12:41 pm, Thursday, 5 September 2024
- 72 বার
Tag :
দাবি ক্ষুদ্র ব্যবসায়ির
জনপ্রিয় সংবাদ









