Dhaka , Sunday, 13 September 2026
শিরোনাম :
তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয় ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।। তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে IELTS ও জাপানি ভাষা শিক্ষা নিয়ে সেমিনার

বাগেরহাটে রাতের আধারে ছাত্রদলের কার্যালিয়ে ভাংচুর-অগ্নিসংযোগ, দোকান লুট

  • Reporter Name
  • আপডেট টাইম : 06:49:08 pm, Saturday, 7 September 2024
  • 110 বার

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটের মোরেলগঞ্জে রাতের আধারে ইউনিয়ন ছাত্রদলের কার্যালয় ও স্থানীয় সমাজ কল্যান অফিসে অগ্নিসংযোগ এবং একটি দোকান লুট করেছে দূর্বৃত্তরা। শুক্রবার (০৭ সেপ্টেম্বর) গভীররাতে উপজেলার চিংড়াখালী বাজারের দুই পাহাড়াদারকে বেঁধে রেখে এই অগ্নিসংযোগ ও লুট করেন মুখোশধারীরা। অগ্নিসংযোগকারী দূর্বৃত্তদের শনাক্তপূর্বক শাস্তি চেয়েছেন বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা।চিংড়াখালী বাজারের পাহাড়াদার আকব্বর শেখ বলেন, মতিন শিকদার ও আমি নিয়মিত বাজার পাহাড়া দেই। গতকাল গভীররাতে হঠাৎ করে কিছু মুখোশধারী লোক এসে আমাদের দুইজনকে অস্ত্রের মুখে বেঁধে ফেলে ঈদগাহ ময়দানে রেখে দেয়। ঘন্টা দেড়েক পরে তারা চলে যায়। পরে আমাদের ডাক চিৎকারে লোকজন আসে এবং মসজিদের মাইকেও ঘোষনা দেওয়া হয় বাজারে সমস্যা হয়েছে। পরে আমরা দেখতে পাই ছাত্রদলের অফিস, সমাজকল্যান অফিসে আগুন দিয়েছে এবং ভাংচুর করেছে। আর নাইম ও সাইফুলের যে লেট্রিক্যাল-ইলেক্ট্রনিক্সের দোকান রয়েছে সেটি লুট হয়েছে। যারা আসছিল, তারা মূলত মুখোশ পড়া থাকায় আমরা কাউকে চিনতে পারিনি।চিংড়াখালী ইউনিয়ন ছাত্রদলের সদস্য মোঃ মুন্না বলেণ, আমার দায়িত্বেই এই অফিসটি ছিল। আমরা ধারণা করছি আওয়ামী লীগের সন্ত্রাসীরা এই অগ্নিসংযোগ ও ভাংচুর করেছে।মোরেলগঞ্জ উপজেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক এইচ এম নাইম রেজা উজ্জল বলেন, কিছুদিন আগে আমরা এই অফিসটি করেছি। আওয়ামী লীগের সন্ত্রাসীরা এই অফিসে আগুন দিয়েছে এবং লুট করেছে। আমরা এর তীব্র নিন্দা জানাই। পাশাপাশি দোষীদের শাস্তির দাবি করছি।ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী সাইফুল বলেন, নাইম ও আমি এই দোকানটি চালাতাম। এখান থেকে মূলত পাইকারি দরে ইলেক্ট্রিক্যাল পন্য, ইলেক্ট্রনিক্স পন্য, গাড়ির ব্যাটারি ও ব্যাটারির পানি বিক্রি করতাম। দোকানে ১০-১২ লক্ষ টাকার মালামাল ও কিছু নগদ টাকাও ছিল। গতকাল রাতে দূর্বৃত্তরা লুট করেছে। দূর্বৃত্তদের বিচারের পাশাপাশি ক্ষতিপূরণ চাই।চিংড়াখালী ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আব্দুস সোবহান বলেন, অগ্নিসংযোগ, ভাংচুর ও লুটপাটকারীরা সবার শত্রু। যারা এই অগ্নিসংযোগ ও হামলার সাথে জড়িত তাদের শনাক্তপূর্বক আইনের আওতায় আনার দাবি জানান এই ইউনিয়ন বিএনপি নেতা।এদিকে নাম প্রকাশ্যে অনিচ্ছুক কয়েকজন ব্যবসায়ী বলছেন, পট পরিবর্তনের পরে চিংড়াখালী বাজারে মোঃ বাবুল বক্স নামের এক কৃষকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়। গেল ৩০ আগস্ট এই হত্যার ঘটনায় ৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ১৫-২০জনকে আসামি করে নিহতের ভাইয়ের স্ত্রী জাহানারা বেগম এই মামলা দায়ের করেন। সেই মামলা ও হত্যার ঘটনার মোড় ঘুরাতে পরিকল্পিতভাবে এই ঘটনা ঘটানো হয়েছে।মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সামছউদ্দিন জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত চলছে। অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

khan

জনপ্রিয় সংবাদ

তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু

বাগেরহাটে রাতের আধারে ছাত্রদলের কার্যালিয়ে ভাংচুর-অগ্নিসংযোগ, দোকান লুট

আপডেট টাইম : 06:49:08 pm, Saturday, 7 September 2024