বাগেরহাট প্রতিনিধি
বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাট শহরের বিভিন্ন জায়গায় বৃক্ষ রোপণ করেছে জেলা ছাত্রদল নেতৃবৃন্দ। ছাএ দল নেতাআল মামুনের নেতৃত্বে বিএনপির ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শনিবার (০৭সেপ্টেম্বর) সকাল ১১ টায় বাগেরহাট শহরের লঞ্চঘাট সহ বিভিন্ন এলাকায় ফলজ, বনজ এবং ঔষধী বৃক্ষ রোপণ করেন। বৃক্ষরোপন কালে ছাত্রদল নেতা শেখ আল মামুন বলেন, বিএনপি সব সময় সমাজের ভালো চায়। তার ধারাবাহিকতায় দেশ নায়ক তারেক রহমানের নির্দেশে ও জেলা বিএনপির আহবায়ক ইঞ্জনিয়িার এটিএম আকরাম হোসেন তালিমের দিক নির্দেশনায় আজ আমরা বাগেরহাটের লঞ্চ ঘাট এলাকাসহ বিভিন্ন জায়গায় পরিবেশের ভারসাম্য রক্ষায় আমরা বৃক্ষরোপণ করেছি।বাগেরহাট ছাত্রদলের যুগ্ন সাধারন সম্পাদক আল ইমরান খান বলেন, বাগেরহাট জেলা ছাত্রদলের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় ১ থেকে দের হাজার ফলজ, বনজ এবং ঔষধী বৃক্ষ রোপণ করা হবে।বৃক্ষরোপণকালে অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা ছাত্রদলের শামিম মুন্সি বাগেরহাট পৌর ছাত্রনেতা, মাহিন হাসনাঈন সার্জা পিসি কলেজ ছাত্রনেতা, জসিম মিনা কচুয়া উপজেলা ছাত্রনেতা, শেখ ওবায়দুল সজিব সদর থানা ছাত্রদল, শেখ আলী রায়হান, কাজী তাসকিন, আহাদ শেখ, জুয়েল মল্লিক, রাফি প্রমূখ।
শিশুদের পড়িয়ে, হাটে বড়ই বিক্রি করে এসএসসিতে এ প্লাস পেল দুর্জয়
Reporter Name 



















