বাগেরহাট প্রতিনিধি :
বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপক্ষে আলোচনা
সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।সোমবার (০৯ সেপ্টেম্বর) বিকালে বাগেরহাটের স্বাধীনতা উদ্যানে জেলামহিলাদলের সভানেত্রী শাহিদা আক্তারের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক নারগিস আক্তার ইভার সঞ্চলনায় অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসাবে বক্তৃতা করেন জেলা বিএনপির আহবায়ক ইঞ্জনিয়িার এটিএম আকরাম হোসেন তালিম।অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে বক্তৃতা করেন জেলা বিএনপির
সাবেক সভাপতি ও সমন্বয়কারী এম এ সালাম। এসময় অন্যান্যদের মধ্যে বক্তৃতা
করেন জেলা বিএনপি নেতা শেখ সাহেদ আলী রবি, সৈয়দ নাসির আহমেদ মালেক,
হাদিউজ্জামান হিরো, সরদার ওয়াহিদু জ্জামান পল্টু, লুনা গাজী, জেলা শ্রমিক
দলের সাবেক সভাপতি সরদার লিয়াকত হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি
জাহিদুল ইসলাম শান্ত, মহলিাদল নেত্রী তাসলিমা বেগম, এ্যাডভোকেট
মেহেরুনেচ্ছা, কামরুনাহার রুনু, সাবেক পৌর কাউন্সিলর মমতাজ মেরী, প্রমুখ।
সভায় প্রধান বক্তা বলেন ফ্যাসিবাদী সরকারের অত্যাচারিত শাসক শেখ হাসিনা ও
তার দল আওয়ামী লীগকে এই বাংলার মাটিতে স্বৈরাচারী হিসেবে আখ্যায়িত হয়ে
জনরোষানলে দেশ ছেড়ে পালিয়ে গেছেন। ভারতে বসে বিদেশি প্রভুদের নিয়ে
বাংলাদেশের মাটিতে রেখে যাওয়া দাসদের নিয়ে আবার নতুন করে ষড়যন্ত্র করার
চেষ্টা করছেন হাসিনা। এই ষড়যন্ত্রকে আপামর সাধারণকে সঙ্গে নিয়ে প্রতিহত
করা হবে।আলোচনা সভা শেষে বন্যায় নিহত ও ছাত্রজনতার আন্দোলনে নিহতদের আত্মার
মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনাসহ বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ
প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনা এবং বিএনপি চেয়ারপার্সন
বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব তারেক রহমানের সার্বিক
সুস্থতা কামনা করেন।
Dhaka
,
Sunday, 13 September 2026
বিজ্ঞপ্তিঃ
শিশুদের পড়িয়ে, হাটে বড়ই বিক্রি করে এসএসসিতে এ প্লাস পেল দুর্জয়
মোরেলগঞ্জে জুলাই অভ্যুত্থান দিবসকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে বিদ্যালয় তালা ঝুলিয়ে রেখেছেন স্কুল কর্তৃপক্ষ,
বাগেরহাটে বৃত্তি পরীক্ষা হল সুপারদের প্রশিক্ষণ
মাত্র ৬ মাসে ৩০ পারা কোরআনের হাফেজ ১১ বছরের মাহমুদ
প্রান্তিক অঞ্চলের মানুষের দ্বারপ্রান্তে শিক্ষা পৌঁছে দিতে বাউবি প্রতিশ্রুতিবদ্ধ” উপাচার্য ড. এ বি এম ওবায়দুল ইসলাম
শিরোনাম :
তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু
কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয়
ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।।
তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি
মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা
বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ
মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ
কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি
বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা
বাগেরহাটে IELTS ও জাপানি ভাষা শিক্ষা নিয়ে সেমিনার
বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
-
Reporter Name - আপডেট টাইম : 11:03:17 pm, Monday, 9 September 2024
- 173 বার
জনপ্রিয় সংবাদ




















