Dhaka , Sunday, 13 September 2026
শিরোনাম :
তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয় ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।। তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে IELTS ও জাপানি ভাষা শিক্ষা নিয়ে সেমিনার

বাগেরহাটে পিকআপ-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত

  • Reporter Name
  • আপডেট টাইম : 12:16:39 pm, Monday, 9 September 2024
  • 170 বার

জেলা প্রতিনিধি,বাগেরহাট

বাগেরহাটে পিকআপ-ইজিবাইক সংঘর্ষে ইজিবাইকের চার যাত্রী নিহত ও দুইজন আহত হয়েছেন। সোমবার (০৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে বাগেরহাট-খুলনা মহাসড়কের টাউন নওয়াপাড়া এলাকায় খুলনাগামী একটি পিকআপের সাথে বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে এই দূর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে ইজিবাইকে থাকা ৪ জন নিহত এবং একজন আহত হয়েছেন।নিহতের মধ্যে তিন জনের নাম পাওয়া গেছে। এরা হলেন, শওকত (৪০), মাসুম (৩০) ও নিপা (২৮)।এদের মধ্যে নিপার বাড়ি বাগেরহাট সদর উপজেলায়, তিনি একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা।অন্যদের ঠিকানা পাওয়া যায়নি।ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক তানভির ইসলাম অনিক বলেন, সড়ক দূর্ঘটনায় তিনজনকে মৃত এবং দুইজনকে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। আহত দুইজন অর্থ্যাৎ  হিরণ শেখ (৩৫) এবং অজ্ঞাত এক ব্যক্তিকে আমরা খুলনা মেডিকেল কলেজে হাসপাতালে পাঠিয়েছি। এদের মধ্যে একজন হাসপাতালে নেওয়ার পথে মারা গেছেন।কাটাখালি হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) আশরাফুল হক বলেন, সংঘর্ষের পরই পিকআপটি পালিয়েছে। ঘটনাস্থলে ইজিবাইকের ৩ জন মারা গেছে। আহত দুইজনকে হাসপাতালে নেওয়া হয়েছে। শুনিছি তাদের মধ্যেও একজন মারা গেছে। নিহত তিনজনের মরদেহ কাটাখালি হাইওয়ে থানায় রয়েছে। পিকআপটিকে শনাক্তের কাজ চলছে বলে জানান তিনি।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

khan

জনপ্রিয় সংবাদ

তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু

বাগেরহাটে পিকআপ-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত

আপডেট টাইম : 12:16:39 pm, Monday, 9 September 2024