ফকিরহাট প্রতিনিধি
বাগেরহাটের ফকিরহাটে শেখ মেহেদী হাসান (১২) হাসান নামে এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) ৯টার দিকে নিজঘরের আড়া থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পরিবারের দাবি সে আত্মহত্যা করেছে।নিহত শেখ মেহেদী হাসান উপজেলার পিলজংগ ইউনিয়নের হোগলডাঙ্গা গ্রামের শেখ সাইদুল ইসলামের ছেলে। সে পিলজংগ মাধ্যমিক বিদ্যালয়ে সপ্তম শ্রেণিতে পড়েন।পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, শেখ মেহেদী হাসানের বাবা-মা ঢাকার একটি গার্মেন্টসে চাকুরী করায় সুবাদে সে তার চাচা হোগলডাঙ্গা গ্রামের শেখ জাহিদুল ইসলামের কাছে থাকতেন। সকালে শেখ মেহেদী হাসান কবুতরের খাবার দিয়ে ঘরে আসার সময় বসত ঘরের কাঠের সিঁড়িতে উঠতে গিয়ে হোচোট খেয়ে নিচে পড়ে। এতে সে সামান্য আঘাত প্রাপ্ত হয়। এসময় তার চাচা শেখ জাহিদুল ইসলাম তাকে স্কুলে যাওয়ার জন্য বকাবকি করে। যদি স্কুলে না যায় তাহলে বই বিক্রি করে দেবে বলে জানায়। এ কথা শুলে মেহেদী হাসান তার রুমে চলে যায়। পরবর্তীতে এদিন সকাল ৮টার দিকে তাকে ডাকতে গেলে সাড়া না পেয়ে দরজা ভেঙ্গে ঘরে ঢোকেন। এসময় মেহেদী হাসানকে ঘরের আড়ার সাথে গামছা দিয়ে গলয় ফাঁসসহ ঝুলন্ত অবস্থায় দেখতে পান। ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুল আলম বলেন, নিহতের মরদেহের ময়নাতদন্তের বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হবে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ যানা যাবে।
Dhaka
,
Sunday, 1 November 2026
বিজ্ঞপ্তিঃ
পিসি কলেজে জাতীয় ছাত্রশক্তির উন্মুক্ত বইঘর উদ্বোধন
শিশুদের পড়িয়ে, হাটে বড়ই বিক্রি করে এসএসসিতে এ প্লাস পেল দুর্জয়
মোরেলগঞ্জে জুলাই অভ্যুত্থান দিবসকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে বিদ্যালয় তালা ঝুলিয়ে রেখেছেন স্কুল কর্তৃপক্ষ,
বাগেরহাটে বৃত্তি পরীক্ষা হল সুপারদের প্রশিক্ষণ
মাত্র ৬ মাসে ৩০ পারা কোরআনের হাফেজ ১১ বছরের মাহমুদ
শিরোনাম :
বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত
দেশের স্বার্থ ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস করা হবে না —–ডা. শফিকুর রহমান
জায়গার সংকট, আগাছা-জঙ্গলে বেহাল বাগেরহাটের বড় কবরস্থান, দাফনেও ভোগান্তি
বাগেরহাট পৌর যুবদলের আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা
৩০ অক্টোবর থেকে দুবলার চরে শুঁটকি উৎসব, জীবিকার সন্ধানে সাগরে নামছেন হাজারো জেলে
বাগেরহাটে নাগরিক ফোরামের ত্রৈমাসিক সভা ও কার্যক্রম মূল্যায়নর কর্মশালা অনুষ্ঠিত
৩১ অক্টোবর ১১ দলীয় ঐক্যের লংমার্চ, বাগেরহাটে কাটাখালীতে পথসভা
পল্টন ট্র্যাজেডিতে শহীদদের স্মরণে বাগেরহাটে জামায়াতের বিক্ষোভ মিছিল
বাগেরহাটে বাংলালিংক কর্মীকে কুপিয়ে লক্ষাধিক টাকা ছিনতাই
যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে বাগেরহাটে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ
বাগেরহাটে সপ্তম শ্রেণির শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
-
Reporter Name - আপডেট টাইম : 11:09:08 pm, Tuesday, 10 September 2024
- 201 বার
Tag :
ঝুলন্ত মরদেহ উদ্ধার
জনপ্রিয় সংবাদ










