মোরেলগঞ্জ প্রতিনিধি
বাগেরহাটের মোরেলগঞ্জে পৃথক সড়ক দূর্ঘটনায় এক শিক্ষক ও এক কৃষক নিহত
হয়েছেন। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার সাইনবোর্ড-বগী আঞ্চলিক
মহাসড়কের সোলমবাড়িয়া বাসস্ট্যান্ড এলাকায় শরণখোলাগামী ইমা পরিবহনের
একটি বাস বিপরীত দিক থেকে আসা একটি ভ্যানকে চাপা দেয়। এতে
ঘটনাস্থলেই ভ্যানে থাকা মো. আলামীন খান(৪৫) নামের একজন শিক্ষকের মৃত্যু হয়।
গুরুতর আহত হন ভ্যান চালক মশিউর রহমান খান(৫৫)।
নিহত আলামীন খান শ্রেণিখালী গ্রামের লতিফ খানের ছেলে। তিনি স্থানীয় শহীদ
শেখ রাসেল-মুজিব মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক ছিলেন। চাকুরী জাতীয়
করণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন শেষে বাড়ি ফেরার পথে তিনি এ
দুর্ঘটনার শিকার হন।এদিকে এদিন সকালে মোরেলগঞ্জের কাঁঠালতলা এলাকায় ভাড়ায় চালিত একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হাড়িয়ে গাছের সাথে ধাক্কা লেগে মোটরসাইকেল
আরোহী মো. হরমুজ গাজী(৬৫) নামের এক কৃষক নিহত হয়। আহত হন তার ছেলে
মাসুম গাজী ও মোটরসাইকেল চালক আনোয়ার হোসেন গুরুতর আহত হন।
মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সামসুদ্দিন বলেন, পৃথক
সড়ক দূর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। ভ্যানকে ধাক্কা দেওয়া একটি বাসকে জব্দ
করা হয়েছে। চালক ও হেলপার পালিয়ে গেছে। নিহতের স্বজনদের সাথে যোগাযোগ
করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানান এই কর্মকর্তা।
Dhaka
,
Sunday, 13 September 2026
বিজ্ঞপ্তিঃ
শিশুদের পড়িয়ে, হাটে বড়ই বিক্রি করে এসএসসিতে এ প্লাস পেল দুর্জয়
মোরেলগঞ্জে জুলাই অভ্যুত্থান দিবসকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে বিদ্যালয় তালা ঝুলিয়ে রেখেছেন স্কুল কর্তৃপক্ষ,
বাগেরহাটে বৃত্তি পরীক্ষা হল সুপারদের প্রশিক্ষণ
মাত্র ৬ মাসে ৩০ পারা কোরআনের হাফেজ ১১ বছরের মাহমুদ
প্রান্তিক অঞ্চলের মানুষের দ্বারপ্রান্তে শিক্ষা পৌঁছে দিতে বাউবি প্রতিশ্রুতিবদ্ধ” উপাচার্য ড. এ বি এম ওবায়দুল ইসলাম
শিরোনাম :
তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু
কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয়
ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।।
তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি
মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা
বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ
মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ
কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি
বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা
বাগেরহাটে IELTS ও জাপানি ভাষা শিক্ষা নিয়ে সেমিনার
মোরেলগঞ্জে পৃথক সড়ক দূর্ঘটনায় দুই জন নিহত
-
Reporter Name - আপডেট টাইম : 11:16:48 pm, Tuesday, 24 September 2024
- 158 বার
Tag :
জনপ্রিয় সংবাদ



















