চিতলমারী প্রতিনিধি
বাগেরহাটের চিতলমারীতে প্রতিপক্ষের মারপিটে ৪ নারীসহ ৮ জন গুরুতর আহত হয়েছেন। রবিবার (২৯ সেপ্টেম্বর) দুপুর ৩ টার দিকে উপজেলার নালুয়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় মনিরা বেগম নামে এক নারী বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। তবে ঘটনা সম্পর্কে দুইপক্ষ পরস্পরবিরোধী বক্তব্য দিয়েছেন।মনিরা বেগম সংবাদিকদের বলেন, ‘প্রতিবেশী নালুয়া গ্রামের শহীদ শেখ, জাহিদ শেখ ও জাকির শেখসহ ৬-৭ জন লোক কয়েকদিন ধরে আমার বাবা জয়নাল আবেদীন ও চাচা হারুন অর রশীদের কাছে বড় অংকের টাকা দাবী করে আসছিল। টাকা না দেওয়ায় উক্ত ব্যাক্তিরা ক্ষিপ্ত হয়ে রবিবার দুপুর ৩ টার দিকে আমার বাবা জয়নাল আবেদীন (৬৮), মা সালেহা বেগম (৫৭), চাচা হারুন অর রশীদ (৭৮) ফুফু জামিলা বেগম (৫২), চাচি হামিদা আক্তার (৬২), ভাই তানভির রশিদ (৩৮) ও ভাবি শারমিন নিলা (৩৫) কে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করে। আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় আমি বাদী হয়ে চিতলমারী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছি।’
অভিযুক্ত জাহিদ শেখ টাকা দাবীর কথা অস্বীকার করে বলেন, জয়নাল আবেদীন ও হারুন অর রশীদের সাথে আমাদের পোনে ৩ শতক জায়গা নিয়ে বিরোধ আছে। ওই জায়গায় আমাদের একটি ঘর ছিল তারা ওই ঘর ভেঙ্গে চুরমার করে দিয়েছে। এতে আমার বাবা শহীদ শেখ (৬০) বাধা দিলে তারা আমার বাবাকে পিটিয়ে আহত করেছে। আমার বাবাও চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।সোমবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে চিতলমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) স্বপন কুমার রায় জানান, মনিরা বেগম নামের এক নারীর লিখিত অভিযোগ পেয়েছি। পুলিশ বিষয়টি গুরুত্বের সাথে দেখছে। তদন্তের পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
Dhaka
,
Sunday, 13 September 2026
বিজ্ঞপ্তিঃ
শিশুদের পড়িয়ে, হাটে বড়ই বিক্রি করে এসএসসিতে এ প্লাস পেল দুর্জয়
মোরেলগঞ্জে জুলাই অভ্যুত্থান দিবসকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে বিদ্যালয় তালা ঝুলিয়ে রেখেছেন স্কুল কর্তৃপক্ষ,
বাগেরহাটে বৃত্তি পরীক্ষা হল সুপারদের প্রশিক্ষণ
মাত্র ৬ মাসে ৩০ পারা কোরআনের হাফেজ ১১ বছরের মাহমুদ
প্রান্তিক অঞ্চলের মানুষের দ্বারপ্রান্তে শিক্ষা পৌঁছে দিতে বাউবি প্রতিশ্রুতিবদ্ধ” উপাচার্য ড. এ বি এম ওবায়দুল ইসলাম
শিরোনাম :
তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু
কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয়
ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।।
তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি
মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা
বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ
মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ
কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি
বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা
বাগেরহাটে IELTS ও জাপানি ভাষা শিক্ষা নিয়ে সেমিনার
চিতলমারীতে মারপিটে ৪ নারীসহ আহত-৮
-
Reporter Name - আপডেট টাইম : 05:33:17 pm, Monday, 30 September 2024
- 287 বার
Tag :
মারপিটে ৪ নারীসহ আহত-৮
জনপ্রিয় সংবাদ




















