Dhaka , Sunday, 13 September 2026
শিরোনাম :
রামপালের এক ইউনিট বন্ধ, উৎপাদন নেমেছে ৬০০ মেগাওয়াটের নিচে তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয় ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।। তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা

বাগেরহাটে ছাত্রলীগের জেলা সভাপতির বিচারের দাবিতে মানববন্ধন

  • Reporter Name
  • আপডেট টাইম : 08:13:09 pm, Wednesday, 2 October 2024
  • 159 বার

নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট
বাগেরহাটে ছাত্রলীগের জেলা সভাপতি মোঃ মনির হোসেনের বিচারের দাবিতে বিরুদ্ধে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বুধবার (০২ অক্টোবর) বিকেলে সদর উপজেলার ষাটগম্বুজ রেল স্টেশন এলাকায় ভুক্তভোগীরা জড়ো হয়ে এই মানববন্ধন করেন। মানববন্ধনে উপস্থিত কাড়াপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য আবু হানিফ বলেন, বাগেরহাট জেলা ছাত্রলীগের সভাপতি মনির হোসেন ও সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি সাদ্দাম এই এলাকার মানুষকে নানাভাবে অত্যাচার-নির্যাতন করেছেন।বিভিন্ন লোকের জমি ঘের, ব্যবসা প্রতিষ্ঠান দখল, এমনকি বাড়ি দখলও করেছেন তারা। তারা ফরিদা বেগমের জায়গা জোর পূর্বক দখল করেছে এবং ফরিদার বাড়িও ভাংচুর করেছে।এখনও ফরিদার জমি জেলা ছাত্রলীগের সভাপতি মনির হোসেনের লোকজনের দখলে রয়েছে।মুজিবুর রহমান নামের এক ব্যক্তি বলেন, সাদ্দাম ও মনির ফরিদা বেগমের জায়গাও জোর পূর্বক লিখে নিয়েছে। তার জামাই সুমনকে সাদ্দামের নেতৃত্বে মারধর করে।মীর কাইয়ুম সুমন বলেন, মোঃ মনির হোসেন ও সাদ্দাম আমার শাশুড়ীর জমি জোর পূর্বক দখল করে। পরে তারা জোড়পূর্বক নাম মাত্র টাকা দিয়ে আমাদের জমি দলিল করে নেয়। পরে তারা আবার সেই টাকা ফেরত নিয়ে যায় মোঃ মনির ও তোর লোকজন। ফরিদা বেগমের মেয়ে মেয়ে মহুয়া রহমান বলেন, মায়ের জায়গা তারা জোর পূর্বক দলিল করে নিয়েছেন।তিন বাচ্চা নিয়ে আমরা এখন রাস্তায় রাস্তায়, যেখানে সেখানে থাকি। আমার মাথা গোঁজার জায়গাটা ফেরত চাই। আমার স্বামীকে মারধর ও জোরপূর্বক জমি দলিল করে নেওয়ার বিচার চাই।এদিকে এ ঘটনায় ফরিদার মেয়ে মহুয়া রহমান বাগেরহাট মডেল থানায় মোঃ মনির হোসেনসহ চারজনের নাম উল্লেখ করে অভিযোগ দিয়েছেন। তবে পুলিশ এখন পর্যন্ত কোন ব্যবস্থা গ্রহন করেনি।বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সাইদুর রহমান বলেন, একটি অভিযোগ পেয়েছি। তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

khan

জনপ্রিয় সংবাদ

রামপালের এক ইউনিট বন্ধ, উৎপাদন নেমেছে ৬০০ মেগাওয়াটের নিচে

বাগেরহাটে ছাত্রলীগের জেলা সভাপতির বিচারের দাবিতে মানববন্ধন

আপডেট টাইম : 08:13:09 pm, Wednesday, 2 October 2024