চিতলমারী প্রতিনিধি
মহানবী হযরত মুহাম্মাদ (সাঃ) ও ইসলাম সম্পর্কে কটূক্তির প্রতিবাদে বাগেরহাটের চিতলমারীতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৪ অক্টোবর) বিকেল ৪ টায় কেন্দ্রীয় শহীদ মিনার চত্তরে বাংলাদেশ খেলাফত মজলিস চিতলমারী উপজেলা শাখার আয়োজনে এ সমাবেশ হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস চিতলমারী উপজেলা শাখার আহবায়ক ও চিতলমারী দারুল উলুম কওমিয়া মাদ্রসার মুহতামিম মাওলানা আব্দুর রহমান (পীর সাহেব)। বৃষ্টিতে ভিজে এই সমাবেশে কয়েক হাজার ধর্মপ্রাণ মুসলমান অংশ গ্রহণ করেন। বাংলাদেশ খেলাফত মজলিস চিতলমারী উপজেলা শাখার যুগ্ম-আহবায়ক মুফতি জিহাদ বিন সিরাজের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন বড়বাড়িয়া ফাজিল মাদ্রাসার মাওলানা ফরিদ আহম্মেদ, কলিগাতী মাদ্রসার মুহতামিম মাওলানা আব্দুল কুদ্দুস, আড়–য়াডিহি মাদ্রসার মুহতামিম মাওলানা কেরামত আলী, খেলাফত মজলিস বড়বাড়িয়া ইউনিয়ন শাখার যুগ্ম-সাধারন সম্পাদক মাওলানা আবু হুরায়রা, হিজলা ঈদ গা মাদ্রসার মুহতামিম মাওলানা মিজানুর রহমান, খেলাফত মজলিস চিতলমারী উপজেলা শাখার সহ সভাপতি মুফতি আব্দুল বাসেদ, যুব মজলিসের মাওলানা আব্দুল হামিদ, রেজওয়ান বিন বাশার,মাওলানা আব্দুল আজিজ ও ছাত্র মজলিসের সভাপতি সাইফুল ইসলাম।
সমাবেশে বক্তারা বলেন, ‘বিশ্ব নবীর অপমান বরদাস্ত করা হবে না। ভারতের রামগুরু মহারাজ ও বিজেপি নেতা শ্রী নিতিশ নারায়ণ রানে ধর্মীয় অনুভ‚তিতে আঘাত করে বিশ্বের মুসলিম সমাজের হৃদয়ে রক্ত ঝরিয়েছে। তাদেরকে দ্রæত গ্রেফতার করে আন্তর্জাতিক আইনের মাধ্যমে দৃষ্টান্তম‚লক বিচার করতে হবে।’ বিক্ষোভ সমাবেশেরে সঞ্চালনে ছিলেন যুগ্ম-আহবায়ক মাওলানা হাবিবুর রহমান।
Dhaka
,
Sunday, 1 November 2026
বিজ্ঞপ্তিঃ
পিসি কলেজে জাতীয় ছাত্রশক্তির উন্মুক্ত বইঘর উদ্বোধন
শিশুদের পড়িয়ে, হাটে বড়ই বিক্রি করে এসএসসিতে এ প্লাস পেল দুর্জয়
মোরেলগঞ্জে জুলাই অভ্যুত্থান দিবসকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে বিদ্যালয় তালা ঝুলিয়ে রেখেছেন স্কুল কর্তৃপক্ষ,
বাগেরহাটে বৃত্তি পরীক্ষা হল সুপারদের প্রশিক্ষণ
মাত্র ৬ মাসে ৩০ পারা কোরআনের হাফেজ ১১ বছরের মাহমুদ
শিরোনাম :
বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত
দেশের স্বার্থ ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস করা হবে না —–ডা. শফিকুর রহমান
জায়গার সংকট, আগাছা-জঙ্গলে বেহাল বাগেরহাটের বড় কবরস্থান, দাফনেও ভোগান্তি
বাগেরহাট পৌর যুবদলের আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা
৩০ অক্টোবর থেকে দুবলার চরে শুঁটকি উৎসব, জীবিকার সন্ধানে সাগরে নামছেন হাজারো জেলে
বাগেরহাটে নাগরিক ফোরামের ত্রৈমাসিক সভা ও কার্যক্রম মূল্যায়নর কর্মশালা অনুষ্ঠিত
৩১ অক্টোবর ১১ দলীয় ঐক্যের লংমার্চ, বাগেরহাটে কাটাখালীতে পথসভা
পল্টন ট্র্যাজেডিতে শহীদদের স্মরণে বাগেরহাটে জামায়াতের বিক্ষোভ মিছিল
বাগেরহাটে বাংলালিংক কর্মীকে কুপিয়ে লক্ষাধিক টাকা ছিনতাই
যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে বাগেরহাটে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ
মহানবী (সাঃ) কে নিয়ে ভারতে কটূক্তির প্রতিবাদে চিতলমারীতে বিক্ষোভ সমাবেশ
-
Reporter Name - আপডেট টাইম : 06:23:03 pm, Friday, 4 October 2024
- 154 বার
জনপ্রিয় সংবাদ










