নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট
সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজার উত্তাপ নেই বাগেরহাটের বাজারে।মাত্র একদিন পরে বুধবার (০৯ অক্টোবর) মহাষষ্ঠীর মাধ্যমে শুরু হবে পূজার আনুষ্ঠানিকতা। মেষ সময়েও বাজারে তেমন ভীড় নেই। পূজা উপলক্ষে কাঙ্খিত বিক্রি না থাকায় হতাশ হয়ে পড়েছেন তৈরি পোশাক বিক্রেতারা। সোমবার (০৭অক্টোবর)বিকেলে বাগেরহাট শহরের কাপড় পট্টি, হাজী রিয়াজ উদ্দিন মার্কেটসহ বিভিন্ন গলি ঘুরে দেখা যায় ব্যবসায়ীরা অলস সময় কাটাচ্ছেন। কোন কোন দোকানে স্বল্প সংখ্যক ক্রেতা থাকলেও তেমন বিক্রি হচ্ছে না বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।ব্যবসায়ীরা জানান, প্রতিবছর পূজার ৭দিন আগে থেকে পূজা শেষ হওয়া পর্যন্ত প্রচুর পরিমান ক্রয়-বিক্রয় হত বাজারে। দল বেঁধে কেনাকাটা করতে আসতেন বিভিন্ন এলাকার মানুষ। কিন্তু এবার তেমন কোন ক্রেতা নেই। পূজাকে কেন্দ্র করে দোকানে নতুন পোশাকের পর্যাপ্ত সংগ্রহ থাকলেও সে অনুযায়ী এবার ক্রেতা নেই।শহিদুল ইসলাম নামের এক ব্যবসায়ী বলেন, এবার দুর্গাপূজায় সাধারন, পোশাকের কদর বেশি। শরতের মোহনীয় রূপের সঙ্গে মানানসই ধর্মীয় এবং ট্রেন্ডি পোশাক এখন হালফ্যাশনে জায়গা করে নিয়েছে। ধুতি, পায়জামা, পাঞ্জাবি, প্যান্ট, টিশার্ট, শাড়ি, সালোয়ার কামিজ, থ্রিপিস, জুয়েলারি, শাখা রয়েছে কেনাকাটার পছন্দের তালিকায়। যুক্ত হয়েছে ওয়েস্টার্ন পোশাকও, তবে এবার ক্রেতা নেই বললেই চলে।প্রসাধনী বিক্রেতা বিজয় কুমার বলেন, গতবারের তুলনায় এবছর বেচা বিক্রি কম। মানুষের আয় ইনকাম কম থাকায়, ক্রেতারাও কম আগ্রহ দেখাচ্ছে।
বাচ্চার জন্য পূজার পোশাক কিনতে আসা মৌসুমি দেবনাথ নামের এক নারী বলেণ, আমি আমার বাচ্চার পছন্দ মতো জামা কিনেছি।কিন্তু জামা কাপড়ের দাম বেশি। তারপর ও যেহেতু বাচ্চা পছন্দ করছে তাই তার পছন্দ মতো নিয়েছি।ব্যবসায়ী আবদুল কাদের বলেন, মোটামুটি বিক্রি হচ্ছে, তবে এটাকে ভালো বলা যায় না। কাল বাদে পরশু পূজা শুরু। তবে পূজার কেনাকাটার আমেজ এখনো শুরু হয়নি।থ্রিপিসসহ বিভিন্ন ধরনের কাপড়ের ব্যবসায়ী দোলাল চন্দ্র দাস বলেন, গত বছরের তুলনায় এবার বিক্রি অর্ধেকের ও কম ৷ গত বছর পূজার দুই সপ্তাহ আগে থেকেই দৈনিক ৩০-৪০ হাজার টাকা বিক্রি হতো। এবার সেটা ১০-১৫ হাজারে নেমেছে। পূজা শেষ হলে সেটা আরও কমে দৈনিক ৫-৬ হাজারে নামবে। সব মিলিয়ে ব্যবসার অবস্থা ভালো না।তন্ময় সরকার নামের এক ক্রেতা বলেন, কাপড়ের দাম অনেক বেশি। ইচ্ছা ছিল শার্ট, প্যান্ট কিনবো। দাম বেশি হওয়ায় শুধু প্যান্ট কিনেই ফিরে যাচ্ছি৷ বাজেট কম, পরে এসে শার্ট কিনবো।কাপড় ব্যবসায়ী তারিকুল ইসলাম বলেন, এবারের পূজায় ব্যবসার অবস্থা ভালো না। এবার বেচাকেনা ভালো না। ব্যবসা খারাপ। জিনিসপত্রের দাম যেভাবে বাড়ছে মানুষ বিলাসিতার জন্য কেনাকাটা কমিয়ে দিয়েছে।বস্ত্র ব্যবসায়ী মালিক সমিতি ও কাটা কাপড় মালিক সমিতির সভাপতি কার্তিক ভট্টাচার্য বলেন, এইবার পরিবেশ পরিস্থিতি ভালো না থাকার করণে বিক্রি কম।রাজনৈতিক অস্থিরতা, বন্যা, দ্রব্যমূল্যের উর্ধ্বগতি সব মিলিয়ে সাধারণ মানুষ ও অর্থনৈতিক ভাবে দূর্বল।এবার কাপড় ব্যবসায়ীদেরও দেওয়ালে পিঠ ঠেকে গেছে, হয়তো পূজার পর অনেক দোকান বন্ধ হয়ে যেতে পারে।
Dhaka
,
Sunday, 13 September 2026
বিজ্ঞপ্তিঃ
শিশুদের পড়িয়ে, হাটে বড়ই বিক্রি করে এসএসসিতে এ প্লাস পেল দুর্জয়
মোরেলগঞ্জে জুলাই অভ্যুত্থান দিবসকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে বিদ্যালয় তালা ঝুলিয়ে রেখেছেন স্কুল কর্তৃপক্ষ,
বাগেরহাটে বৃত্তি পরীক্ষা হল সুপারদের প্রশিক্ষণ
মাত্র ৬ মাসে ৩০ পারা কোরআনের হাফেজ ১১ বছরের মাহমুদ
প্রান্তিক অঞ্চলের মানুষের দ্বারপ্রান্তে শিক্ষা পৌঁছে দিতে বাউবি প্রতিশ্রুতিবদ্ধ” উপাচার্য ড. এ বি এম ওবায়দুল ইসলাম
শিরোনাম :
কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয়
ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।।
তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি
মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা
বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ
মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ
কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি
বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা
বাগেরহাটে IELTS ও জাপানি ভাষা শিক্ষা নিয়ে সেমিনার
বাগেরহাট পৌরসভার সড়ক উন্নয়নে অনিয়মের অভিযোগ, পুরোনো ঠিকাদারের হাতেই একাধিক কাজ,
বাগেরহাটে দূর্গা পূজার উত্তাপ নেই বাজারে, হতাশায় ব্যবসায়ীরা
-
Reporter Name - আপডেট টাইম : 07:40:25 pm, Monday, 7 October 2024
- 323 বার
জনপ্রিয় সংবাদ



















