বাগেরহাট প্রতিনিধি
শারদীয় দূর্গোৎসব উপলক্ষে বাগেরহাটে সনাতন ধর্মালম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন বাগেরহাট জেলা বিএনপির সাবেক সভাপতি ও প্রধান সমন্বয়ক এম এ সালাম।শনিবার দুপুরে থেকে গভির রাত পর্যন্ত তিনি বাগেরহাট সদর উপজেলার রাখালগাছী সুনগর গ্রামের শীতলা মন্দির সহ বিভিন্ন দূর্গামন্দিরে গিয়ে হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দসহ পূন্যার্থীদের শুভেচ্ছা বিনিময় করেন।এসময় উপস্থিত ছিলেন, মন্দির কমিটির সভাপতি বিপ্রজীত নন্দী, সাধারণ সম্পাদক, দেবাশীষ দাস। বিএনপি নেতা মঞ্জুরুল ইসলাম, গুলজার হোসেন, মাসুম ফকির, মোহাম্মদ ওবায়দুল ইসলাম চাঁদ, হাবিবুল্লাহ ওহাইদ হাবিব,আল হাজ আব্দুল কুদ্দুস শেখসহ অন্যান্য বিএনপি নেতাকর্মী।
বিএনপি নেতা এম এ সালাম বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বার্তা পৌছে দিতে মন্দিরে মন্দিরে যাচ্ছি।সনাতন ধর্মালম্বীরাও আমাদের ভাই। তাদের সুখ দুখে আমরা আগে যেমন পাশে দাড়িয়েছি, ভবিষ্যতেও তাদের পাশে থাকবো। দলমত ও ধর্ম যার যার, রাষ্ট্র সবার। সবাই এদেশে নিরাপদে বসবাসের অধিকার রয়েছে। হিন্দু সম্প্রদায়ের মানুষ আমাদের ভাই-বোন। তাদের নিরাপত্তা দিতে বিএনপি বদ্ধপরিকর। সকলকে উৎসবমুখর পরিবেশে শারদীয় দূর্গোৎসব উদযাপনের আহবান জানান জেলা বিএনপির এই নেতা ।এসময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির যুগ্ন আহবায়ক খাদেম নিয়ামুল নাসির আলাপ, আহবায়ক কমিটির সদস্য শেখ শাহেদ আলী রবি, দৈয়দ নাসির আহম্মেদ মালেক, মেহেবুবুল হক কিশোর, হাদিউজ্জামান হিরো, সর উপজেলা বিএনপির সদস্য সচিব আবুল কালাম আজাদ বুলু, হিন্দু বৈদ্য ঐক্য ফ্রন্টের জেলা সভাপাত প্রদীপ বসু সন্তু, জাসাস সভাপতি মোঃ কামরুজ্জামান, জাতীয় আইনজীবী ফোরামের সদস্য এ্যাড সাজ্জাদ হোসেন, যুব নেতা আইয়ুব আলী মোল্লা বাবু, মনিরুজ্জামান মান্না, শেখ ওমর আলী মুন্না, জসীম সরদারসহ জেলা বিএনপি ও অঙ্গসংগঠনো বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন ।
শিশুদের পড়িয়ে, হাটে বড়ই বিক্রি করে এসএসসিতে এ প্লাস পেল দুর্জয়
Reporter Name 



















