চিতলমারী প্রতিনিধি
অন্তর্বর্তী কালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সাথে জাতীয়তাবাদী সমমনা জোটের সংলাপ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ অক্টোবর) বিকেলে প্রধান উপদেষ্টার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ সংলাপ অনুষ্ঠিত হয়। সংলাপে সমমনা জোটের পক্ষ থেকে নেতৃবৃন্দ ২৩ টি লিখিত প্রস্তাবনা তুলে ধরেণ। জাতীয়তাবাদী সমমনা জোটের সমন্বয়ক ও এনপিপি’র চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদের নেতৃত্বে ১১ সদস্যের একটি প্রতিনিধি দল এ সময় উপস্থিত ছিলেন। প্রতিনিধি দলে বাগেরহাটের চিতলমারী উপজেলার কৃতি সন্তান ও জাতীয়তাবাদী গণতান্ত্রিক পার্টির চেয়ারম্যান শিল্পপতি এস এম শাহাদাত শিকদার উপস্থিত থাকায় বাগেরহাট-১ আসনের (চিতলমারী-মোল্লাহাট ও ফকিরহাট) বিভিন্ন শ্রেণি পেশার মানুষ তাকে অভিনন্দন জানিয়েছেন।শিল্পপতি এস এম শাহাদাত শিকদার বাগেরহাটের চিতলমারী উপজেলার কলিগাতী গ্রামের সোনা মিয়া শিকদার ও রাবেয়া বেগমের সন্তান। তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট-১ আসনে জাতীয়তাবাদী গণতান্ত্রিক পার্টির প্রার্থী হবেন বলে জানিয়েছেন। মুঠোফোনে তিনি জানান, প্রতিনিধি দলে আরও ছিলেন সমমনা জোটভুক্ত জাগপার সভাপতি খন্দকার লুৎফর রহমান, গণদলের চেয়ারম্যান গোলাম মওলা চৌধুরী, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক সৈয়দ নুরুল ইসলাম, বাংলাদেশ ন্যাপের চেয়ারম্যান এম এন শাওন সাদেকী, এনডিপির চেয়ারম্যান ক্বারি আবু তাহের, মহাসচিব আব্দুল্লাহ আল হারুন সোহেল, বাংলাদেশ মুসলিম লীগের সভাপতি ব্যারিস্টার নাসিম খান, ডেমোক্রেটিক লীগের (ডিএল) সাধারণ সম্পাদক খোকন চন্দ্র দাস ও এনপিপির মহাসচিব মোস্তাফিজুর রহমান মোস্তফা।
Dhaka
,
Sunday, 13 September 2026
বিজ্ঞপ্তিঃ
শিশুদের পড়িয়ে, হাটে বড়ই বিক্রি করে এসএসসিতে এ প্লাস পেল দুর্জয়
মোরেলগঞ্জে জুলাই অভ্যুত্থান দিবসকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে বিদ্যালয় তালা ঝুলিয়ে রেখেছেন স্কুল কর্তৃপক্ষ,
বাগেরহাটে বৃত্তি পরীক্ষা হল সুপারদের প্রশিক্ষণ
মাত্র ৬ মাসে ৩০ পারা কোরআনের হাফেজ ১১ বছরের মাহমুদ
প্রান্তিক অঞ্চলের মানুষের দ্বারপ্রান্তে শিক্ষা পৌঁছে দিতে বাউবি প্রতিশ্রুতিবদ্ধ” উপাচার্য ড. এ বি এম ওবায়দুল ইসলাম
শিরোনাম :
তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু
কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয়
ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।।
তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি
মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা
বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ
মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ
কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি
বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা
বাগেরহাটে IELTS ও জাপানি ভাষা শিক্ষা নিয়ে সেমিনার
প্রধান উপদেষ্টার সাথে জাতীয়তাবাদী সমমনা জোটের সংলাপে বাগেরহাটে বিভিন্ন পেশার মানুষের অভিনন্দন
-
Reporter Name - আপডেট টাইম : 06:31:09 pm, Sunday, 20 October 2024
- 150 বার
Tag :
সমমনা জোটের সংলাপে
জনপ্রিয় সংবাদ




















