বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে জেলা সদরের খানপুর ইউনিয়নের কাছারি বাড়ি মাঠে অনুষ্ঠিত ফুটবল টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা বিএনপির আহবায়ক ইঞ্জিঃ এটিএম আকরাম হোসেন তালিম,জেলাবিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য মনিরুল হক ফরাজী, পৌর বিএনপির আহবায়ক এসকেন্দার হোসেন, জেলা যুবদলের সাবেক সভাপতি ফকির তারিকুল ইসলাম, বিএনপি নেতা শেখ মইনুদ্দিন আহমেদ ময়েন, নিয়াজ হোসেন শৈবাল, নার্গিস আক্তার লুনা সহ ক্রীড়াপ্রেমী স্থানীয় জনতা।আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের বাগেরহাট জেলা শাখার সভাপতি ফকির তৌহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত ফুটবল টুর্নামেন্টে ফাইনালে অংশগ্রহণ করেন খানপুর ইয়ং স্পোর্টিং ক্লাব বনাম ষাটগম্বুজ ইউনিয়নের এস এস আর ইয়ং স্পোর্টিং ক্লাব। চরম প্রতিদ্বন্দীতা ও উত্তেজনামূলক খেলায় খানপুর ইয়ং স্পোর্টিং ক্লাবকে ১-০ গোলে পরাজিত করেন ষাট গম্বুজ ইউনিয়নের এস এস আর ইয়ং স্পোর্টিং ক্লাব।
Dhaka
,
Sunday, 13 September 2026
বিজ্ঞপ্তিঃ
শিশুদের পড়িয়ে, হাটে বড়ই বিক্রি করে এসএসসিতে এ প্লাস পেল দুর্জয়
মোরেলগঞ্জে জুলাই অভ্যুত্থান দিবসকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে বিদ্যালয় তালা ঝুলিয়ে রেখেছেন স্কুল কর্তৃপক্ষ,
বাগেরহাটে বৃত্তি পরীক্ষা হল সুপারদের প্রশিক্ষণ
মাত্র ৬ মাসে ৩০ পারা কোরআনের হাফেজ ১১ বছরের মাহমুদ
প্রান্তিক অঞ্চলের মানুষের দ্বারপ্রান্তে শিক্ষা পৌঁছে দিতে বাউবি প্রতিশ্রুতিবদ্ধ” উপাচার্য ড. এ বি এম ওবায়দুল ইসলাম
শিরোনাম :
কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয়
ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।।
তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি
মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা
বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ
মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ
কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি
বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা
বাগেরহাটে IELTS ও জাপানি ভাষা শিক্ষা নিয়ে সেমিনার
বাগেরহাট পৌরসভার সড়ক উন্নয়নে অনিয়মের অভিযোগ, পুরোনো ঠিকাদারের হাতেই একাধিক কাজ,
বাগেরহাটে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত
-
Reporter Name - আপডেট টাইম : 06:07:27 pm, Monday, 28 October 2024
- 135 বার
জনপ্রিয় সংবাদ


















