আল আমনি খান সুমন, বাগরেহাট
বাগেরহাটের ফকিরহাট উপজেলার সুকদাড়া অবস্থিত দেশের একমাত্র মহিষ প্রজনন ও উন্নয়ন খামারে রহস্যজনকভাবে ১৭টি মহিষ মারা গেছে। এছাড়া অন্তত ৭/৮টি মহিষ অসুস্থ রয়েছে। মহিষ প্রজনন ও উন্নয়ন খামার কর্তৃপক্ষ ধারনা বিষক্রিয়ায় মহিষগুলো মারা যেতে পারে।মহিষ প্রজনন ও উন্নয়ন খামার বিভাগ জানান, এখানে মোট মহিষের সংখ্যা ছিল ৪৩৭টি। এরমধ্যে ১৭টি মহিষ মারা গেছে। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সকাল থেকে মহিষগুলো অসুস্থ হতে থাকে। দুপুর ১২টার মধ্যে ১৭টি মহিষ মৃত্যুর কোলে ঢলে পড়ে। তবে কি কারনে মারা গেছে তা সঠিকভাবে জানাতে পারেনি। অসুস্থ মহিষগুলোর চিকিৎসা চলছে। সেগুলো বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা করছেন কর্তৃপক্ষ। স্থানীয়রা জানান, মহিষ মৃত্যুর খবর জেনে খামারে এসে দেখি ১৭টি মহিষ মারা গেছে। মৃত মহিষগুলো মাঠের যেখানে সেখানে পড়ে আছে। সংশ্লিষ্ট উর্দ্ধতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। এসময় তারা অভিযোগ করেন অস্বাস্থকর খাবার ও যতেœর উদাসিনতায় মহিষগুলোর এমন অবস্থার সৃষ্টি হচ্ছে।মহিষ প্রজনন ও উন্নয়ন খামারের সিনিয়র সহকারী পরিচালক মো. আহসান হাবীব প্রমানিক জানান, তিনি প্রাথমিকভাবে ধারনা করছেন হঠাৎ রোদের পর বৃষ্টি হওয়ায় ঘাসে প্রাকৃতিকভাবে নাইট্রেড বিষক্রিয়া সৃষ্টি হতে পারে। যে কারনে ওই ঘাস খেয়ে মহিষগুলো অসুস্থ হতে পারে। বাগেরহাট জেলা ভেটেরিনারী ডা. মনোহর চন্দ্র মন্ডল জানান, মৃত মহিষের ময়না তদন্ত করে নমূনা সংগ্রহ করা হয়েছে। এর প্রতিবেদন আসলে মৃত্যু রহস্য উদঘাটন করা সম্ভব হবে।বাগরহাট জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা কৃষিবিদ মো. সাহেব আলী বলেন, মৃত মহিষের নমুনা সংগ্রহ করা হয়েছে। এছাড়াও খাবারের নমুনাও সংগ্রহ করা হয়েছে। এগুলো পরীক্ষা-নিরিক্ষা শেষে মহিষের মৃত্যুর সঠিক কারন জানা যাবে।
Dhaka
,
Sunday, 1 November 2026
বিজ্ঞপ্তিঃ
পিসি কলেজে জাতীয় ছাত্রশক্তির উন্মুক্ত বইঘর উদ্বোধন
শিশুদের পড়িয়ে, হাটে বড়ই বিক্রি করে এসএসসিতে এ প্লাস পেল দুর্জয়
মোরেলগঞ্জে জুলাই অভ্যুত্থান দিবসকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে বিদ্যালয় তালা ঝুলিয়ে রেখেছেন স্কুল কর্তৃপক্ষ,
বাগেরহাটে বৃত্তি পরীক্ষা হল সুপারদের প্রশিক্ষণ
মাত্র ৬ মাসে ৩০ পারা কোরআনের হাফেজ ১১ বছরের মাহমুদ
শিরোনাম :
বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত
দেশের স্বার্থ ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস করা হবে না —–ডা. শফিকুর রহমান
জায়গার সংকট, আগাছা-জঙ্গলে বেহাল বাগেরহাটের বড় কবরস্থান, দাফনেও ভোগান্তি
বাগেরহাট পৌর যুবদলের আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা
৩০ অক্টোবর থেকে দুবলার চরে শুঁটকি উৎসব, জীবিকার সন্ধানে সাগরে নামছেন হাজারো জেলে
বাগেরহাটে নাগরিক ফোরামের ত্রৈমাসিক সভা ও কার্যক্রম মূল্যায়নর কর্মশালা অনুষ্ঠিত
৩১ অক্টোবর ১১ দলীয় ঐক্যের লংমার্চ, বাগেরহাটে কাটাখালীতে পথসভা
পল্টন ট্র্যাজেডিতে শহীদদের স্মরণে বাগেরহাটে জামায়াতের বিক্ষোভ মিছিল
বাগেরহাটে বাংলালিংক কর্মীকে কুপিয়ে লক্ষাধিক টাকা ছিনতাই
যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে বাগেরহাটে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ
বাগেরহাটে মহিষ প্রজনন ও উন্নয়ন খামারে ১৭টি মহিষের মৃত্যু
-
Reporter Name - আপডেট টাইম : 06:11:34 pm, Thursday, 31 October 2024
- 230 বার
জনপ্রিয় সংবাদ










