Dhaka , Sunday, 13 September 2026
শিরোনাম :
তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয় ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।। তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে IELTS ও জাপানি ভাষা শিক্ষা নিয়ে সেমিনার

বাগেরহাটে সন্ত্রাসীদের গুলিতে বিএনপি নেতা নিহত গুলিবিদ্ধ ১ 

  • Reporter Name
  • আপডেট টাইম : 06:31:12 pm, Tuesday, 5 November 2024
  • 1594 বার

আল আমিন খান,বাগেরহাট

বাগেরহাটে প্রকাশ্য দিবালোকে সন্ত্রাসীদের গুলিতে সাবেক ইউপি সদস্য ও ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক সজীব তরফদার নিহত হয়েছে। এসময় তার মটর সাইকেলে  থাকা কামাল নামে আরো একজন গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছে ।  নিহত সজীব সদরের ডেমা ইউনিয়নের  সাবেক বিএনপির সভাপতি সিদ্দিক তরফদারের ছেলে। নিহতের স্বজনরা জানান, দুপুরে বাগেরহাট জেলা শহর খেকে নিজ  গ্রামের উদ্দেশ্যে মোটরসাইকেল যোগে ফিরছিলেন। পথিমধ্যে মির্জাপুর মধ্যপাড়া মসজিদের সামনে এলে প্রথমে দুইটি গুলি করে এরপরে রামদা দিয়ে কুপিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলে সজিবেরমৃত্যু হয়। সজিব নিহতে খবর ছড়িয়ে পড়লে সেখানে নেতাকর্মীরা জড়ো হয়ে বিক্ষোভ করতে থাকে । দ্রত খুনিদের আইনের আওতায় আনার দাবী তাদের । সেনাবাহিনী ও পুলিশ তদন্ত শুরু করেছে।বাগেরহাটের পুলিশ সুপার মো. তৌহিদুল আরিফ বলেন, ঘটনাস্থলে পাওয়া বুলেটের খোসা থেকে বোঝা যায় এটা শটগানের গুলি। ধারণা করছি শটগান দিয়ে গুলি করে তাকে হত্যা করা হয়েছে। হত্যা নিশ্চিত করতে একাধিক দল ছিল। নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। হত্যাকারীদের শনাক্ত করতে পুলিশ কাজ শুরু করেছে। খুব দ্রুত হত্যাকারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে বলে জানান তিনি।এদিকে সাবেক এই বিএনপি নেতার হত্যাকারীদের বিচার দাবি ও শোকার্তপরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন জেলা বিএনপির আহবায়ক এটিএম আকরাম হোসেন তালিম ও সাবেক সভাপতি এম এ সালাম।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

khan

জনপ্রিয় সংবাদ

তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু

বাগেরহাটে সন্ত্রাসীদের গুলিতে বিএনপি নেতা নিহত গুলিবিদ্ধ ১ 

আপডেট টাইম : 06:31:12 pm, Tuesday, 5 November 2024