বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটে আন্তঃজেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচনে নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দের শপথ গ্রহণঅনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৭ নভেম্বর) বিকালে সংগঠনের নবনির্বাচিতদের শপথ বাক্যপাঠ করান সংগঠনের নির্বাচন পরিচালনা কমিটি সদস্য মো: শরিফুল ইসলাম। শপথ গ্রহন করেন সংগঠনের নির্বাচতি সভাপতি মো: শামিম খান ও সাধারন সম্পাদক মো: সাইফুল ইসলাম এছাড়া সিনিঃ সহ- সভাপতি মো: আরশা হোসেন, সহ-সভাপতি মো: রেজাউল করিম, যুগ্ম সাধারন সম্পাদক মিলন হাওলাদার, সহ সাধারন সম্পাদক মো: আনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক মো: কামরুল ইসলাম,কোষাধ্যক্ষ মো: দেলোয়ার হোসেন, দপ্তর সম্পাদক মো: জাকির হোসেন মলিন, প্রচার সম্পাদক মো: সাদ্দাম হোসেন, মোড়ল, ক্রীয়া ও সাংসঋতিক সম্পাদক মো: আব্দুল কাদের, লাইন সম্পাদক মিনা আনিসুর রহমান ও খোকন শেখ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তালাওয়াত ও গীতাপাঠ করা হয়। অনুষ্ঠানে বক্তারা নির্বাচিত এই কমিটি সংগঠনের কার্যক্রম আরো গতিশীল করবে বলে আশাব্যক্ত করেন। অনুষ্ঠানে উপস্থিত নির্বাচন পরিচালনা কমিটির সদস্য মো: হেদায়েত হোসেন হাওলাদার বলেন-আমাদের শ্রমিকরা ভোর সকালে বের হয়ে সারাদিন ব্যাপী দেশের দুরপ্রান্তে যাত্রীদের পৌছিয়ে দেন। রাস্তায় উঠার পর একজন চালকও চান না জেন একটি সাপকে মারতে। তারপরও দুঘর্টনায় কবলিত হয়ে বিভিন্ন সময় চালকদের নির্যাতনের শিকার হতে হয়। আমরা সকলের কাছে অনুরোধ করবো কোন পরিবহন দুঘর্টনার সম্মুখীন হলে সাথে সাথেই শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দের সাথে
যোগাযোগ করবেন। অনুষ্ঠান শেষে সংগঠনের সকল সদস্যসহ দেশ ও জাতির মঙ্গল
কামনা করে দোয়া পরিচালনা করা হয়।
Dhaka
,
Sunday, 13 September 2026
বিজ্ঞপ্তিঃ
শিশুদের পড়িয়ে, হাটে বড়ই বিক্রি করে এসএসসিতে এ প্লাস পেল দুর্জয়
মোরেলগঞ্জে জুলাই অভ্যুত্থান দিবসকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে বিদ্যালয় তালা ঝুলিয়ে রেখেছেন স্কুল কর্তৃপক্ষ,
বাগেরহাটে বৃত্তি পরীক্ষা হল সুপারদের প্রশিক্ষণ
মাত্র ৬ মাসে ৩০ পারা কোরআনের হাফেজ ১১ বছরের মাহমুদ
প্রান্তিক অঞ্চলের মানুষের দ্বারপ্রান্তে শিক্ষা পৌঁছে দিতে বাউবি প্রতিশ্রুতিবদ্ধ” উপাচার্য ড. এ বি এম ওবায়দুল ইসলাম
শিরোনাম :
তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু
কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয়
ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।।
তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি
মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা
বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ
মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ
কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি
বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা
বাগেরহাটে IELTS ও জাপানি ভাষা শিক্ষা নিয়ে সেমিনার
বাগেরহাটে আন্তঃজেলা বাস-মিনিবাস কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ানের শপথ
-
Reporter Name - আপডেট টাইম : 06:04:46 pm, Friday, 8 November 2024
- 528 বার
Tag :
শ্রমিক ইউনিয়ানের শপথ
জনপ্রিয় সংবাদ




















