বাগেরহাট প্রতিনিধ
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার জনমত তৈরির লক্ষ্যে বাগেরহাট পৌরসভা ৯ নং ওয়ার্ড বিএনপির মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৮ নভেম্বর) সন্ধ্যায় বাগেরহাট পৌর বিএনপির কার্যালয়ে এ মত বিনিময় সভার আয়োজন করা হয়। বাগেরহাট পৌর বিএনপির আহবায়ক এস্কেন্দার হোসেনের সভাপতিত্বে ও সদস্য সচিব সৈয়দ ওবায়েদুল ইসলাম জুয়েলের সঞ্চলনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তৃতা করেন পৌর বিএনপির যুগ্ম আহবায়ক মল্লিক মোবাশ্বের হোসেন রুবেল, এ্যাডঃ হিরোক মিনা, জেলা শ্রমিক দলের সভাপতি সরদার আতিয়ার হোসেন, ওয়ার্ড বিএনপির সভাপতি এ্যাডঃ শরিফুল ইসলাম ঠান্ডু, সাবেক সভাপতি এ্যাডঃ আব্দুল কাদের, সাবেক পিসিকলেজের ভিপি সরদার নাসির উদ্দিন লনি, বিএনপি নেতা এ্যাডঃ নজরুল ইসলাম কাজোল, মোঃ বাবলু মোল্লা, ফকির হাফিজুর রহমান সহ পৌরসভার অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় বক্তারা বলেন, দেশে এখনো আওয়ামী লীগের সন্ত্রাসীরা বিভিন্ন ষড়যন্ত্র করার অপচেষ্টা চালাচ্ছে। সকল কে সাবধানতা অবলম্বন করে মোকাবিলা করতে হবে। বিগত দিনে তারা আমাদের নেতাকর্মীদের মামলা হামলা করে, ঘর-বাড়ি দোকানপাট ভাঙচুর অগ্নিসংযোগ সহ বিভিন্ন ভাবে আমাদেরকে হয়রানি করেছে। তার উচিত জবাব দেওয়ার সময় এসেছে। আর বসে থাকা যাবে না। বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের হাত কে শক্তিশালি করার আহবান জানান সভায় উপস্থিত বক্তারা। দলের নাম ভাঙ্গিয়ে কে চাঁদাবাজি বা অন্য কোন অপকর্মে লিপ্ত হলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করা হবে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন নেতৃবৃন্দ ।
Dhaka
,
Sunday, 13 September 2026
বিজ্ঞপ্তিঃ
শিশুদের পড়িয়ে, হাটে বড়ই বিক্রি করে এসএসসিতে এ প্লাস পেল দুর্জয়
মোরেলগঞ্জে জুলাই অভ্যুত্থান দিবসকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে বিদ্যালয় তালা ঝুলিয়ে রেখেছেন স্কুল কর্তৃপক্ষ,
বাগেরহাটে বৃত্তি পরীক্ষা হল সুপারদের প্রশিক্ষণ
মাত্র ৬ মাসে ৩০ পারা কোরআনের হাফেজ ১১ বছরের মাহমুদ
প্রান্তিক অঞ্চলের মানুষের দ্বারপ্রান্তে শিক্ষা পৌঁছে দিতে বাউবি প্রতিশ্রুতিবদ্ধ” উপাচার্য ড. এ বি এম ওবায়দুল ইসলাম
শিরোনাম :
তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু
কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয়
ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।।
তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি
মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা
বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ
মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ
কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি
বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা
বাগেরহাটে IELTS ও জাপানি ভাষা শিক্ষা নিয়ে সেমিনার
বাগেরহাটে পৌর বিএনপির মতবিনিময় সভা
-
Reporter Name - আপডেট টাইম : 05:15:43 pm, Saturday, 9 November 2024
- 126 বার
Tag :
পৌর বিএনপির
জনপ্রিয় সংবাদ




















