স্টাফরিপোটার,বাগেরহাট
বাগেরহাটে রফকিরহাট থানায় কলেজ ছাত্রী(১৭)অপহরন মামলার অভিযোগে অপহরন কারি মা-ছেলেকে গ্রেফতার করেছেপুলিশ। এসময় অপহৃত কলেজ ছাত্রীকেউদ্ধার করা হয়েছে। গ্রেফতার কৃতরা হলেন, উপজেলার লখপুর এলাকার লেলিন তালুকদারের ছেলে আপহরনের মুল হোতা প্রিন্স তালুকদার (২০) ও তারমা স্ত্রী ডলি বেগম (৪৫)। পুলিশ শনিবার দিবাগত রাতে খুলনার ফুলবাড়ী এলাকা থেকে তাদের গ্রেফতার করে। ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির জানান, গত ৮ অক্টোবার সকালে বাড়ি থেকে ওই কিশোরী কলেজে যাওয়ার পথে অভিযুক্ত আসামীরা উপজেলার টাউন-নওয়াপাড়া এলাকা থেকে অপহরন করে নিয়েযায়। এ ঘটনায় পর ১২ অক্টোবর ওই ছাত্রীর বাবা বাদীহয়ে ৫ জনের নাম উল্ল্যেখ করে ফকিরহাট থানায় অপহরন মামলা দায়ের করেন। গোপন খবরের ভিত্তিতে এ মামলার দুইজন আসামী অপহরন কারি মা-ছেলেকে শনিবার দিবাগত রাতে খুলনার ফুলবাড়ী এলাকা থেকে গ্রেফতার ও অপহৃতাকে ও উদ্ধার করা হয়েছে। গ্রেফতার কৃত আসামীদের রবিবার আদালতে সোর্পদ করাহলে বিচারক তাদের কারাগারে প্রেরনের নির্দেশ দেন।
পিসি কলেজে জাতীয় ছাত্রশক্তির উন্মুক্ত বইঘর উদ্বোধন
Reporter Name 









